বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’

রংপুরে ধর্ষণের ২০ বছর পর ২ জনের যাবজ্জীবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দীর্ঘ দুই দশক পর রংপুরের মিঠাপুকুরের এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২৮ জুলাই) রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবনুাল-১ এই দণ্ডাদেশ দেয়।

রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবনুালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) রফিক হাসনাইন জানান, ২০০২ সালের ১৪ মে মিঠাপুকুরের মুরাদপুর গ্রামের আব্দুল আজিজের কিশোরী কন্যা পার্শ্ববর্তী বড় বোনের বাড়িতে গিয়ে রাত ৮ টার সময় পাশের টিউবওয়েলের পানি আনতে যায়। এ সময় রফিকুল ইসলাম ও শাহ আলম নামের দুই তরুণ তাকে জোর করে তুলে নিয়ে গিয়ে পাশের একটি জমিতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে।

তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় মামলা না নেয়ায় আদালতে মামলা দায়ের করে কিশোরীর পিতা আব্দুল আজিজ। তদন্ত শেষে ওই বছরের ৩০ জুন মামলার তদন্ত কর্মকর্তা এসআই খলিলুর রহমান দুই আসামির বিরুদ্ধে চার্জশিট দেয়।

মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবনুাল-১ আদালতের বিচারক মোস্তফা কামাল রফিকুল ইসলাম ও শাহ আলমকে দোষী সাব্যস্ত করে অপহরণের জন্য যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড এবং সংঘবদ্ধ ধর্ষণের জন্য যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানার আদেশ দেন। এ ছাড়াও আদালত উভয় দণ্ড এক সাথে পালন করার আদেশ দেন।

পিপি আরও বলেন, দীর্ঘ দুই যুগ পরে হলেও কিশোরীকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় এই রায়ে সন্তুষ্ট পরিবারের লোকজন। পরে আদালতের কাঠগড়া থেকে দণ্ডপ্রাপ্তদের কারাগারে নিয়ে যাওয়া হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ