বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সমকামীদেরকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বব্যাপী বাড়ছে মাঙ্কিপক্স ভাইরাসের সংক্রমণ। সমকামীদের মধ্যেই এই ভাইরাসের সংক্রমণ বেশি দেখা গেছে। এমন পরিস্থিতিতে সমকামিতায় লাগাম টানার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বুধবার (২৭ জুলাই) বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, যে পুরুষরা সমকামী তাদের মধ্যে এই সংক্রমণ দেখা দেয়। আপনারা যৌন সঙ্গী কমান। নতুন সঙ্গীর সঙ্গে যৌন সম্পর্ক পুনর্বিবেচনা করুন।

মাঙ্কিপক্স ভাইরাস সংক্রমণ বাড়ায় শনিবার (২৩ জুলাই) বিশ্ব স্বাস্থ্য সতর্কতা জারি করে ডব্লিউএইচও। গত মে মাস থেকে বিশ্বব্যাপী মাঙ্কিপক্সের সংক্রমণ বাড়তে থাকে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়, ৭৮টি দেশে মাঙ্কিপক্সে আক্রান্ত ১৮ হাজারের বেশি রোগী শনাক্ত করা হয়েছে। যার মধ্যে ৭০ শতাংশ ইউরোপে ও ২৫ শতাংশ যুক্তরাষ্ট্রে পাওয়া গেছে। গত মে মাস থেকে এ পর্যন্ত মাঙ্কিপক্সে পাঁচ জনের মৃত্যু হয়েছে।সূত্র: এনডিটিভি

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ