শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘সুন্দর বাংলাদেশ গড়ার কাজ তরুণদেরই শুরু করতে হবে’ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন

৯০টি ফিরতি হজ ফ্লাইটে ৩২ হাজার ৯১৫ জন হাজী দেশে ফিরেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র হজ পালন শেষে এ পর্যন্ত ৯০টি ফিরতি হজ ফ্লাইটে ৩২ হাজার ৯শ’১৫ জন হাজী দেশে ফিরেছেন।

বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ৪৫টি ও সৌদি এয়ারলাইন্সের ৪০টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৫টি বিমানে এসব হজ যাত্রীরা দেশে ফিরেছেন বলে আজ হজ বুলেটিনের এক প্রতিবেদনে জানানো হয়।

গত ১৪ জুলাই ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে। চলতি বছর ১৬৫টি হজ ফ্লাইটে বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬জন হজ যাত্রী সৌদি আরব গিয়েছেন। সৌদি আরবে বাংলাদেশের চিকিৎসা কেন্দ্র হতে ৩২ হাজার ৪৯২ জন হজযাত্রীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলামের নেতৃত্বে হজ প্রশাসনিক দলের কর্মকর্তাবৃন্দ আজ সকালে মক্কাস্থ বাংলাদেশ হজ মেডিকেল সেন্টার সরেজমিনে পরিদর্শন করেছেন। তিনি কর্তব্যরত ডাক্তারদের সাথে কথা বলেন এবং অসুস্থ হাজিদের খোজ খবর নেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ