বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ঢাকায় পৌঁছেছে শিশুদের করোনা টিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য বিশেষভাবে তৈরি ফাইজারের করোনাভাইরাসের টিকা ঢাকায় এসে পৌঁছেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

আজ শনিবার (৩০ জুলাই) দুপুরে অফিদফতরের টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব ডা. শামসুল হক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ডা. শামসুল হক সাংবাদিকদের বলেন, বিশেষভাবে পাঁচ থেকে ১১ বছরের শিশুদের জন্য তৈরি মোট ১৫ লাখ ২ হাজার ৪০০ ডোজ ভ্যাকসিন আজ সকালে দেশে এসে পৌঁছেছে। আমরা পর্যায়ক্রমে ভ্যাকসিনের প্রায় ৪০ মিলিয়ন ডোজ পাব।

তিনি বলেন, এই টিকা প্রয়োগে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কয়েক দফা আলোচনা হয়েছে। শিগগির টিকা প্রয়োগের স্থান ও সময় জানানো হবে।

তিনি জানান, প্রাথমিকভাবে পাঁচ থেকে ১১ বছর বয়সী দুই কোটি ২০ লাখ শিশুকে এই টিকা দেওয়া হবে।

এদিকে, স্বাস্থ্য অধিদফতরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) সূত্রে জানা গেছে, ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের মতো পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদেরও স্কুলগুলোতে কেন্দ্র করে ফাইজারের এই বিশেষ টিকা দেওয়া হবে।

প্রসঙ্গত, দেশে পাঁচ থেকে ১১ বছর বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেওয়ার বিষয়ে গত ২৮ জুলাই এক আদেশ জারি করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।

শিক্ষা মন্ত্রণালয়ের সহায়তায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে শিশুদের তালিকা তৈরির কাজ চলছে। দেশে এই বয়সী শিশুদের সংখ্যা আছে ৪ কোটি ৪০ লাখ। এদের দেয়ার জন্য ৪ কোটি ১০ লাখ টিকার নিশ্চয়তা স্বাস্থ্য বিভাগ পেয়েছে। শিশুদের দুই ডোজ করে টিকা দেয়া হবে। এর জন্য টিকার প্রয়োজন হবে ৮ কোটি ৮০ লাখ ডোজ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ