শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘সুন্দর বাংলাদেশ গড়ার কাজ তরুণদেরই শুরু করতে হবে’ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন

বাসের ধাক্কায় শ্রমিকসহ নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈরে বাসের ধাক্কায় পোশাক শ্রমিকসহ পাঁচজন নিহত হয়েছে। শনিবার (৩০ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার মাকিষবাতান এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতরাতে চন্দ্রা থেকে ওই ৪ যাত্রী কাজ শেষে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পাঁচজনের মধ্য তিনজন পোশাকশ্রমিক, একজন ব্যবসায়ী এবং একজন অটোরিকশার চালক মারা গেছেন।

উপজেলার মাকিষবাতান এলাকায় পৌঁছালে পিছনে থাকা কেপি পরিবহন বাসটি অটোরিকশাকে ধাক্কা দিলে সড়কে উল্টে যায়। এ সময় ওই অটোরিকশায় থাকা যাত্রীরা সড়কের ওপরে চলে গেলে কালিয়াকৈর থেকে ছেড়ে আসা ইতিহাস নামে পরিবহনটি ওই অটোরিকশা ও যাত্রীদের ওপর দিয়ে দ্রুত চলে যায়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনাস্থলে অটোরিকশা থাকা দুই যাত্রী নিহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসা অবস্থায় রাতেই ওই তিনজন মারা যান। ইতিহাস পরিবহনটি আটক করা হয়েছে।

কালিয়াকৈর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রাহাত বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ