।। আবদুল কাইয়ুম শেখ ।।
লেখক : কাজী নজরুল ইসলাম
প্রকাশনী : মাওলা ব্রাদার্স
প্রচ্ছদ : (আবদুল) কাইয়ুম চৌধুরী
মূল্য : ৪০ টাকা
পৃষ্ঠা : ৬৪
বই-এর বিষয়বস্তুর সংক্ষিপ্ত বিবরণ ও পর্যালোচনা :
'অগ্নিবীণা' শব্দের অর্থ হলো, আগুনের বাঁশি কিংবা সপ্ততারবিশিষ্ট বাদ্যযন্ত্র! বইটিতে যেহেতু দ্রোহের দাবানল প্রমত্ত তরঙ্গের ন্যায় প্রবল বেগে বহমান রয়েছে তাই কবি আগুনের বাঁশির সঙ্গে তাশবীহ দিয়ে ও তুলনা করে গ্রন্থটিকে 'অগ্নিবীণা' বলে নামকরণ করেছেন! এই বিখ্যাত 'অগ্নিবীণা' গ্রন্থটি বিংশ শতাব্দীর প্রথমার্ধের অন্যতম জনপ্রিয় বাঙালি কবি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ। গ্রন্থটি সর্বপ্রথম ১৯২২ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই গ্রন্থে মোট বারোটি কবিতা রয়েছে। কবিতাগুলি হচ্ছে - ‘প্রলয়োল্লাস’, ‘বিদ্রোহী’, ‘রক্তাম্বর-ধারিণী মা’, ‘আগমণী’, ‘ধূমকেতু’, কামাল পাশা’, ‘আনোয়ার ‘রণভেরী’, ‘শাত-ইল-আরব’, খেয়াপারের তরণী’, কোরবানী’ ও মোহররম’। এছাড়া গ্রন্থটির সর্বাগ্রে বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষ-কে লক্ষ্য করে লেখা একটি উৎসর্গ কবিতাও রয়েছে। কবি অগ্নিবীণা কাব্যগ্রন্থের শুরুতেই প্রলয়োল্লাস কবিতাটির সূচনা এভাবে করেছেন,
তোরা সব জয়ধ্বনি কর্!
তোরা সব জয়ধ্বনি কর্!!
ঐ নূতনের কেতন ওড়ে কাল্-বোশেখির ঝড়।
তোরা সব জয়ধ্বনি কর্!
তোরা সব জয়ধ্বনি কর্!
আলোচ্য 'প্রলয়োল্লাস' কবিতায় কবি বলতে চেয়েছেন, সর্বপ্রকার ঝড়, তুফান, টর্নেডো ও সাইক্লোন বিনাশ করার পরিবর্তে সৃজন করে! কবি 'প্রলয় নূতন সৃজন বেদন' বাণীটি স্মরণ করিয়ে দিয়ে ভাঙ্গা-গড়ার খেলায় ভয় না পেয়ে জয়ধ্বনি করতে করতে দুর্বার বেগে সম্মুখপানে এগিয়ে যাবার বলিষ্ট আহবান জানিয়েছেন!
'প্রলয়োল্লাস' কবিতার পর কাজী নজরুল ইসলাম বক্ষ্যমাণ গ্রন্থে তার কবিতাসমূহের মধ্যকার সর্বাধিক বিখ্যাত 'বিদ্রোহী' কবিতাটি উল্লেখ করেছেন! ১৪১ লাইনের এই কবিতায় কবি দ্রোহের যে প্রলয়ঙ্কর বিস্ফোরণ ঘটিয়েছেন বিশ্বসাহিত্যের ইতিহাসে এর দৃষ্টান্ত বিরল বলেই আমাদের বিশ্বাস! কবিতাটিকে যদি বিদ্রোহাত্মক শব্দের বিশ্বকোষ ও এনসাইক্লোপেডিয়া বলে অভিহিত করা হয় তা হলেও বোধহয় অত্যুক্তি হবে না! এই বিদ্রোহী কবিতাটি বাংলা ভাষার বিখ্যাত কবিতাসমূহের অন্যতম। এটি প্রথম প্রকাশিত হয় ১৯২২ খ্রিস্টাব্দে, বিজলী পত্রিকায়। প্রকাশিত হওয়া মাত্রই তা ব্যাপক গণজাগরণের সৃষ্টি করে। এ সময় তুমুল আলোড়নের সৃষ্টি হয় বাংলা ভাষায় ও সাহিত্য পাড়ায়! প্রদীপ্ত বিদ্রোহী মানসিকতা, অসাধারণ শব্দবিন্যাস ও ছন্দের জন্য আজও কবিতাটি "চির উন্নত শির" নিয়ে বাংলা ভাষা ও সাহিত্যের আকাশে ভাস্বর হয়ে আছে!
কবি 'রক্তাম্বর ধারিণী