বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

মুমূর্ষু মানবতার বিবর্ণ মুখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আম্মার আবদুল্লাহ: এখন বড় অসময়। খুব ক্ষতি প্রতিষ্ঠিত হয়েছে সব দিকে। চলছে নষ্টদের বিস্তর দাপট। মানবতা ও দীনধর্মেও ফুটে উঠেছে সংকটের শেষ চিহ্ন। দাঁত ভেঙচে খলখলিয়ে হেসে যাচ্ছে ঈমানের বিধ্বস্তরূপ। শুরু হয়েছে মুমূর্ষু মানবতার মরন গোঙানি। বিলুপ্ত প্রায় হয়ে পড়ছে সত্যঅর্থের মুসলমান। আদর্শ ও নীতি নৈতিকতায় লেগেছে নষ্ট ঘুণ। অথচ এই এরাই এককালে শুদ্ধ আদর্শ ও শান্তির বাণী নিয়ে ছড়িয়ে পড়েছিলো পৃথিবীর দিগি¦দিক। ফেরি করে বেড়িয়েছে ঈমানের সোনালি আলো। জাহেলি কাঁচা মাল থেকে বদলেছে সূর্যসন্তানে। কিন্তু পরবর্তীতে এই এরাই নিপতিত হয়েছে নানারকম বিপদসঙ্কুল অবস্থায়। আদর্শের ময়ুর সিংহাসন ছেড়ে এসে দাঁড়িয়েছে অন্য আরো দশ ধর্মের কাতারে।

স্রোত হয়ে ধেয়ে আসছে পতন। এই অর্জন আমাদের। এই পাপফসল আমাদেরই হাতে তোলা। আমরা ভুলেগেছি নিজেদেরকে। সব মিশিয়ে দিয়েছি কালের ধূলোয়। নিজেরাই রচনা করেছি নিজেদের ভাগ্য। ঠেলে এনেছি এখানটায়। এটা ঠিক সেদিন থেকে শুরু, যেদিন থেকে আমরা বিচ্যুত হয়েছি কুরআনের সরল পথ থেকে। নবী ও সাহাবাদের ছায়া ছেড়ে যেদিন থেকে গ্রহণ করেছি অন্যদের অঙ্গার আদর্শ। অন্ধদের বন্য সভ্যতা। যখন দীন থেকে নিয়েছি অনেক দূরে অবস্থান। এই পতনছন্দ সেদিন থেকেই শুরু। এখন তো পিঠ ঠেকেছে শেষ সীমায়। এখন বিষন্ন সুরে শুধু গেয়ে চলি কুরুনে উলার গান। কিন্তু এই পর্যন্তই। কাজে খাটানোর চিন্তাও করি না কখনো।

আসলে আমাদের এই পিছু টানটা কেন? কেনই বা আমরা পিছিয়ে পড়ছি দিন দিন?
সহজ করে ভাবলে এর কয়েকটা কারণ-

এক- অন্তরের অস্বচ্ছতা বা ইসলামের অবাধ্যতা। আজ শরীর, মন পূর্ণ সত্ত্বাটাই আমরা সরিয়ে নিয়েছি ইসলামের মূল ভাবাদর্শ থেকে। নবী মুহাম্মাদের ছায়া থেকে। এটা শুধু ব্যক্তিতে সীমাবদ্ধ তা নয় কিন্তু। পরিবার, সমাজ, দেশ পূর্ণ পৃথিবীই এখন হাঁটছে এই ভুল পথে। ফিরে যেতে চাইছে নষ্ট আশ্রয়ে। মোটকথা ইসলামকে তাড়ানোর ভ্রষ্ট আয়োজোনে মেতে ওঠছি সবাই। কেউ বুঝে আর কেউ না বুঝে, পার্থক্য এটুকুই যা। অথচ কুরআনের চিরন্তন এক অসিয়ত হলো ‘হে নবী! তাদেরকে বলো, এটা আমার সরল-সঠিক পথ। তোমরা এপথেই হাঁটো। এপথ ছেড়ে অন্য পথে যেও না। অন্যথায় আল্লাহ কিন্তু তোমাদেরকে এই সঠিক ও শুদ্ধ পথ থেকে বিচ্ছিন্ন করে দিবেন।’

আয়াতে বলাহয়েছে ‘এটা আমার পথ’- একথার অর্থ কী? অল্প কথায় খুব সহজ করে বললে এর উদ্দেশ্য হলো ‘দীনে ইসলাম অথবা পবিত্র কুরআন’। বেশিরভাগ মুফাসসিরগণ একথাই বলেছেন। কিন্তু দু:খ কথা হলো, এখন এসবের ধারও ধারিনা আমরা! কখনো ধারিনা! à