সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

কওমি রাজনীতির ভবিষ্যত: কী ভাবছেন দায়িত্বশীল আলেমগণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশে কওমি মাদরাসার সংখ্যা অপ্রতুল নয়। শহরে-নগরে অলিগলিতে দেখা যায় কওমি মাদরাসা। কওমি মাদরাসা উচ্ছৃঙ্খল রাজনীতি নেই। রাজনীতি বাধ্যতামূলকও নেই কোথাও। তবে রাজনৈতিক সচেতনা যেন তৈরি হয়, সেজন্য অনেক মাদ্রাসায় রয়েছে রাজনীতিতে যুক্ত হওয়ার স্বেচ্ছাধিকার। ইদানিং কোন কোন মহল থেকে আওয়াজ তোলা হচ্ছে, আইনী প্রক্রিয়ায় যেন কওমি মাদরাসার ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ করা হয়। তাতে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় কওমি মহলে। কওমি মাদরাসার ছাত্র-শিক্ষক রাজনীতি নিয়ে কেমন ভাবছেন আলেমগণ, এ বিষয়ে বিজ্ঞদের সাথে কথা বলেন আওয়ার ইসলামের প্রতিবেদক আবু সাঈদ।



দেশে কওমি মাদরাসার সংখ্যা অপ্রতুল নয়। শহরে-নগরে অলিগলিতে দেখা যায় কওমি মাদরাসা। কওমি মাদরাসায় উচ্ছৃঙ্খল রাজনীতি নেই। রাজনীতি বাধ্যতামূলকও নয় কোথাও। তবে রাজনৈতিক সচেতনা যেন তৈরি হয়, সেজন্য কোন কোন মাদরাসায় রয়েছে রাজনীতিতে যুক্ত হওয়ার স্বেচ্ছাধিকার।

ইদানিং কোন কোন মহল থেকে আওয়াজ তোলা হচ্ছে, আইনী প্রক্রিয়ায় যেন কওমি মাদরাসার ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ করা হয়। তাতে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় কওমি মহলে।

চট্টগ্রামের বিখ্যাত কওমি মাদরাসা জামিয়া ইসলামিয়া জিরির সিনিয়র মুহাদ্দিস মাওলানা আ ফ ম খালেদ হোসেন এ বিষয়ে আওয়ার ইসলামকে বলেন, ছাত্র রাজনীতি পড়াশুনার জন্য অত্যন্ত ক্ষতিকর। বাংলাদেশ ও পাকিস্তান ছাড়া বিশ্বের কোথাও শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির নজির নেই। তবে ছাত্রদের দলবদ্ধ কোন কর্মকান্ড যে নেই, ব্যাপারটি তেমনও নয়। তারা নিজেদের অধিকার আদায়ের জন্য বিভিন্ন কর্মসূচি পালন করে।

নিজেদের অধিকার আদায় করে নেয়। আমাদের দেশে ছাত্র রাজনীতি বলতে যা বুঝায় -মারামারি-হানাহানি, অন্যায়ভাবে হল দখল- সে অর্থে বিশ্বের কোথাও ছাত্র রাজনীতি দেখা যায় না। তাই বিশ্বের অন্যান্য উন্নত রাষ্ট্রের ন্যায় আমাদেরও শিক্ষা-প্রতিষ্ঠানকে ছাত্র রাজনীতি মুক্ত রাখতে হবে।

ছাত্রদের মাঝে রাজনৈতিক সচেতনতা কাম্য কিনা, জানতে চাইলে বিজ্ঞ এ আলিম বলেন, ‘ছাত্রদের মধ্যে রাজনৈতিক সচেতনা কাম্য। যেন পরবর্তি সময়ে তারা রাজনৈতিক অঙ্গনেও ভূমিকা রাখতে পারে। দেওবন্দ আন্দোলনের প্রতিষ্ঠাতা আল্লামা কাসেম নাতুতবী রহ. এর যুগে ছাত্ররা রাজনীতিতে সক্রিয় ছিলো না।

তবে তাদের মধ্যে রাজনৈতিক সচেতনা ছিলো। সেজন্য পরবর্তী সময়ে তারা রাজনীতিতে ভূমিকা রাখতে পেরেছেন। কিন্তু রাজনৈতিক সচেতনার জন্য