শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

সমকাম আধুনিক বিশ্বের বড় ফিতনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা আবু আহমাদ মুসান্না: পৃথিবীতে যত সৃষ্টি আছে সব সৃষ্টিরই জৈবিক চাহিদা আছে। আছে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ। তাদের বংশ রক্ষা ও বিস্তারের জন্য এর বিকল্পও নেই। সৃষ্টির সেরা জীব মানুষও এর ব্যতিক্রম নয়। সৃষ্টির প্রথম মানব হযরত আদম (আ.)-কে সৃষ্টির পর তিনি দীর্ঘ সময় পর্যন্ত একাকী জীবনযাপন করেছিলেন। জান্নাতে তার জীবনযাপন সুখশান্তিতে পরিপূর্ণ থাকার পরও তার মধ্যে এক ধরনের নির্জনতা ও একাকিত্ব পরিলক্ষিত হয়। তার প্রকৃতি ও স্বভাবের মধ্যে একজন সাথী বা সঙ্গীর অভাব টের পাওয়া যায়। পরিপ্রেক্ষিতে আল্লাহ তায়ালা হযরত হাওয়া (আ.)-কে সৃষ্টি করেন।

হযরত আদম (আ.) একজন জীবনসাথী পেয়ে অত্যন্ত খুশি হন এবং অন্তরে প্রশান্তি অনুভব করেন। আল্লাহ তায়ালা হযরত আদম ও হাওয়া (আ.) উভয়কেই জান্নাতে বসবাসের অনুমতি দেন। ইরশাদ হয়েছে : আর হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বাস করো। (সূরা আ’রাফ : ১৯)। বিভিন্ন ঘটনার পর তারা দু’জন পৃথিবীতে পা রাখেন, একত্রিত হন। তাদের বংশধারাতেই আজকের পৃথিবীতে বসবাসকারী ৭০০ কোটি আদম সন্তান। এ ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন : হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদের সৃষ্টি করেছেন এক ব্যক্তি থেকে। আর তা থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে এবং তাদের থেকে ছড়িয়ে দিয়েছেন বহু পুরুষ ও নারী। (সূরা নিসা : ১)।

আল্লাহ তায়ালা নারী-পুরুষ সৃষ্টি করে একে অপরের প্রতি তীব্র আকর্ষণ দিয়ে দিয়েছেন। বিয়ের মাধ্যমে একে অপরের জৈবিক চাহিদা বৈধভাবে পূরণ করার ব্যবস্থা করেছেন। নারী-পুরুষ আলাদাভাবে সৃষ্টি করা ও মানুষের জৈবিক চাহিদা থাকার অন্যতম একটি কারণ হচ্ছে পৃথিবীতে মানবসভ্যতা টিকে থাকা। নারী ব্যতীত যেমন পৃথিবীতে বংশবিস্তার সম্ভব নয়, তেমনি সম্ভব নয় পুরুষ ব্যতীতও (হযরত ঈসা (আ.) আল্লাহর কুদরতে ব্যতিক্রম)।

কিন্তু পৃথিবীর ইতিহাসে হযরত লূত (আ.)-এর সম্প্রদায় ছিল আল্লাহর সৃষ্টির উদ্দেশ্যের বিপরীত। সম্প্রদায়ের পুরুষেরা তাদের স্ত্রীদের রেখে পুরুষে পুরুষে জৈবিক চাহিদা মেটাতো। তারা আল্লাহর সৃষ্টির উদ্দেশ্যকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সীমালঙ্ঘনকারী সম্প্রদায় হিসেবে পরিণত হয়েছিল। পবিত্র কোরআনে আল্লাহ বলেন : আর (প্রেরণ করেছি) লূতকে। যখন সে তার কওমকে বলল, ‘তোমরা কি এমন অশ্লীল কাজ করছ, যা তোমাদের পূর্বে সৃষ্টিকুলের কেউ করেনি? তোমরা যৌন তাড়নায় স্ত্রীদের বাদ দিয়ে পুরুষদের নিকট গমন করছ, তোমরা হচ্ছ এক সীমালঙ্ঘনকারী সম্প্রদায়। (সূরা আ’রাফ : ৮০-৮১)।

যেই কাজটির জন্য পবà