বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ইসলাম ও ইসলামি শিক্ষা প্রসারে বঙ্গবন্ধুর অবদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| খালেদ সাইফুল্লাহ সিদ্দিকী ||

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের ৮ দিনের মাথায় ১৮ জানুয়ারি তার সঙ্গে গুলশান কেন্দ্রীয় মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আবদুস সালাম ও কাপাসিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ওয়ারেছ আলীর সাক্ষাৎ ঘটে। তৎকালীন শিক্ষামন্ত্রী তাজউদ্দীন আহমদের মাধ্যমে বঙ্গভবনে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। আলোচনার এক পর্যায়ে বঙ্গবন্ধু বলেন, ‘কেউ কেউ হয়তো ভাবছে, বঙ্গবন্ধুর সরকার মাদরাসা শিক্ষার পক্ষে নয়। কিন্তু আমি তো মুসলমানের ছেলে। মাদরাসা শিক্ষা কি বলছেন, আমি স্কুল কলেজেও কোরআন-হাদিসের শিক্ষাক্রম চালু করবো। তবে ইসলাম নিয়ে যারা বণিজ্য করেছে তাদেরকে ধর্ম নিয়ে রাজনীতি করতে দেবো না।’ তিনি বলেন, ‘আপনাদের ইসলামি প্রজাতন্ত্র পাকিস্তান তো মদ, জুয়া, রেসের মতো অবৈধ ও ইসলামবিরোধী কাজকেও আইন করে হালাল করে দিয়েছিলো। দেখবেন, সহসাই আমি এসব বাতিল করে দেবো। আমার ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রেও কী করে ইসলামবিরোধী কর্মকাণ্ড কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়, বসে বসে শুধু দেখবেন।’ অতঃপর তিনি তাজউদ্দীন আহমদকে ডেকে অবিলম্বে মাদরাসাগুলো খুলে দেওয়ার এবং পাকিস্তান আমলে শিক্ষকগণ যেভাবে যা পেতো (সরকারি অনুদানসমূহ) সেভাবেই তাদের সকল পাওনা পরিশোধ করে দেওয়ার নির্দেশ দেন। তিনি অন্যায়ভাবে কোনো আলেমের প্রতি যাতে কোনো অবিচার না হয়, সে দিকে খেয়াল রাখার কথাও বলেন।

গুলশান মসজিদের খতিব ও পরবর্তীতে ‘মসজিদে গাউসুল আজম’ মসজিদের খতিব এবং বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সিনিয়র সহ-সভাপতি (মরহুম) আলহাজ্ব মাওলানা আবদুস সালাম তার স্মৃতি থেকে বঙ্গবন্ধুর উদ্ধৃত বক্তব্য উপস্থাপন করেছিলেন। পরবর্তী এক সাক্ষাৎকারের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আপনাদের ইসলামি প্রজাতন্ত্র পাকিস্তান তো মুখে শুধু ইসলাম ইসলাম করেই গেলো- আর আমার ধর্ম নিরপেক্ষ বাংলাদেশে আইন করে আমি মদ, জুয়া ও রেস খেলা বন্ধ করে দিলাম। এই রেস খেলে হাজার হাজার গরিব নিঃশেষ হয়ে গেছে। বলেন, কাজটা কি ভালো করলাম না খারাপ করলাম।’

আরেকবার তার সঙ্গে দেখা করতে গেলে তিনি বললেন, ‘শুনেছেন তো বোধহয়, আমার ধর্ম নিরপেক্ষ বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশনকে আমি অর্ডিন্যান্স করে অটোনোমাস করে দিয়েছি।’ তারপর মাদরাসার খোঁজ-খবর নিতেন, ‘মাদরাসা চলছে তো ঠিক মতো?’ ১৯৯৬ সালের আগস্ট মাসে গৃহীত এ সাক্ষাৎকারটি বঙ্গবন্ধুর ইসলাম প্রীতি ও ধর্ম নিরপেক্ষতা শিরোনাà¦