খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ: বিবর্তনবাদ হল বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের শারীরিক ও মানসিক পরিবর্তনের প্রক্রিয়া ব্যাখ্যাকারী তত্ত্ব। এই তত্ত্ব বলে "পৃথিবীর সমস্ত প্রাণী ও উদ্ভিদ একটি ক্ষুদ্র এককোষী অণুজীব থেকে 'এলোমেলো পরিবর্তন ও প্রাকৃতিক নির্বাচন' এর মাধ্যমে সৃষ্টি হয়েছে। এবং মিলিয়ন মিলিয়ন বছরের ব্যবধানে এতে খুব অল্প অল্প পরিবর্তন হতে হতে আজ পর্যন্ত এসেছে।" সেই অণুজীবটা কোথা থেকে এসেছিল,এই প্রশ্নের উত্তর যেমন বিবর্তনবাদীদের কাছে নাই,তেমনি কে উদ্ভিদ হবে আর কে প্রাণী হবে তা নির্ধারণ করে দেয়ার মতও কেউ নাই। এখানে কোনো স্রষ্টার হাত ছিল বলেও তারা স্বীকার করেন না। তারা বলেন "এলোমেলো পরিবর্তন আর প্রাকৃতিক নির্বাচন" এর মাধ্যমে এসব হয়ে আসছে। প্রাকৃতিক নির্বাচন মানে হল ডিএনএ'র মধ্যে এলোমেলো পরিবর্তনের সময় কোনো প্রাণীর কোনো পরিবেশে টিকে থাকার মত উপযোগী জিনটিকেই নির্বাচন করা। এই নির্বাচনটিও প্রকৃতি করে থাকে।
মিলিয়ন মিলিয়ন বছরের ব্যবধানে পরিবর্তিত পরিবেশের সাথে মানিয়ে নেয়ার জন্য প্রাণী ও উদ্ভিদেরা নিজেদের শরীরে সামান্য সামান্য পরিবর্তন সাধন করে থাকে। এই পরিবর্তনের কারণে কখনো কখনো এক প্রজাতির প্রাণী বা উদ্ভিদ অন্য প্রজাতির প্রাণী বা উদ্ভিদে পরিবর্তিত হয়ে যায়। এটাই বিবর্তনবাদের মূল। এখানে সৃষ্টিকর্তার কোনো হাত আছে বলে তারা মনে করেন না।
বিবর্তনবাদের প্রবক্তা বলা হয় মিস্টার চার্লস ডারউইনকে (১২ ফেব্রুয়ারি ১৮০৯ –১৯ এপ্রিল১৮৮২)। সমুদ্র পথে বিভিন্ন দেশ সফর করে তিনি দেখলেন যে,পাখিরা গাছের মধ্যে গর্ত করে বাসা বাঁধে। এবং পাখির প্রয়োজন ও গর্তের গভীরতা অনুযায়ী কোনো পাখির ঠোঁট লম্বা,খাট,চিকন বা মোটা হয়ে থাকে। এ থেকে তিনি বুঝলেন যে পরিবর্তিত পরিবেশে টিকে থাকার জন্য প্রাণীরা তাদের শরীরে পরিবর্তন ঘটায়। তবে তিনি তার এক বন্ধুকে বিবর্তনবাদ বিষয়ে তার ধারণা সম্পর্কে জানিয়ে বলেছিলেন যে,"এ সম্পর্কে আমার কাছে শত ভাগ প্রমাণ নাই।" আর বিবর্তন যেহেতু অনেক দীর্ঘ সময় সাপেক্ষে হয় এমনকি মিলিয়ন মিলিয়ন বছরও লেগে যায়,তাই এর প্রমাণ দেখা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। ইদানীং তারা বিভিন্ন প্রাণীর ফসিল বা জীবাশ্মকে এই বিবর্তনবাদের পক্ষে প্রমাণ হিসেবে দেখানোর চেষ্টা করছেন। অর্থাৎ লাখ লাখ বছর আগে মরে যাওয়া কোনো প্রাণীর দেহাবশেষ বা হাড্ডি দেখে আন্দাজ করা হয় যে প্রাণীটি হয়ত এ রকম ছিল। আর বলা হয় যে, 'কোনো এক প্রজাতির প্রাণী পরিবর্তনের একটি ধাপে হয়ত এ রকম ছিল'। এটা ত কোনো প্রমাণ নয়। খুব বেশি হলে এটাকে অনুমান বলা যেতে পারে। তবুও এই বিবর্তনবাদ তত্ত্বটিকে অনেকেই সত্য হিসেবে প্রচার করছে এবং বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে তা পড়ানো হচ্ছে।
বিবর্তনবাদà