শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

আমাদের রিজার্ভ পর্যাপ্ত আছে, সমস্যা নাই: পরিকল্পনামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আমাদের রিজার্ভ পর্যাপ্ত আছে, রিজার্ভে কোন সমস্যা নাই বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, অযৌক্তিক একটা আশঙ্কা রাজনৈতিকভাবে একটা গোষ্ঠী উপস্থাপন করছে। আর কটাদিন অপেক্ষা করেন আমরা আলোর রেখা দেখতে পাচ্ছি।

তিনি বলেন, শিগগিরই বিদ্যুৎসহ দ্রব্যমূল্যের সমস্যার সমাধান হবে, কমে আসবে ডলারের দামও।

শনিবার (২০ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে জেলা পরিষদের আয়োজনে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ প্রাপ্ত মেধাবীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

সাংবাদিকদের এক প্রশ্নে চা শ্রমিকদের দাবি নিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, সকল কায়িক শ্রমিকের প্রতি ন্যায় বিচার করবো। দারিদ্র অবিচারের শিকার। আমি ব্যক্তিগতভাবে মনে করি এখানে অনেক সংস্কারের প্রয়োজন রয়েছে। তবে আমার বিশ্বাস সরকার এসম্পর্কে সচেতন রয়েছে। যারা বাগানের মালিক তারা শ্রমিকদের থাকার জায়গা দেন, রেশন দেন, মেডিকেল কেয়ার দেন, স্কুল দেন, বিদ্যুৎও দেন কোনো কোনো ক্ষেত্রে। সেগুলো যোগ-বিয়োগ করে আমি চাই ন্যায়বিচারের মজুরি। আশাকরছি সেটি তারা পাবেন।

সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক নুরুল হুদা মুকুট, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো.আব্দুল ওয়াহাব রাশেদ, শিক্ষাবিদ পরিমল কান্তি দে প্রমুখ।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ