শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

বুস্টার ডোজ গ্রহণের ৬ মাস পর অ্যান্টিবডি কমে যায়: গবেষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরাস প্রতিরোধে বুস্টার ডোজের টিকা গ্রহণের ছয় মাস পর শরীরের অ্যান্টিবডি কমতে শুরু করে। অ্যান্টিবডি শতভাগ টিকা গ্রহীতার শরীরে পাওয়া গেলেও এক প্রর্যায়ে তা কমে ১০৬৭৫.৭ এমএলে নেমে আসে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এক গবেষণাপত্রে এমন তথ্য তুলে ধরা হয়েছে। বিএসএমএমইউ আয়োজিত সেমিনারে আজ সোমবার এ গবেষণাপত্র তুলে ধরেন গবেষণা দলের প্রধান ও হেমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. সালাহউদ্দিন শাহ।

ডা. সালাহউদ্দিন জানান, বুস্টার ডোজ গ্রহণের ১ মাস পরে শতভাগ অংশগ্রহণকারীদের দেহে অ্যান্টিবডি পাওয়া যায়। এমনকি ৬ মাস পরেও শতভাগ অংশগ্রহণকারীদের দেহে অ্যান্টিবডি পাওয়া যায়। ধীরে ধীরে প্রায় সব ক্ষেত্রেই অ্যান্টিবডির মাত্রা কমতে থাকে।

তিনি আরও বলেন, তবে বুস্টার ডোজের পরও চতুর্থ ডোজ প্রয়োজন আছে কি না, তা নিরুপণে গবেষণা চলছে।

করোনা মোকাবিলায় সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়ে সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, গবেষণা ফলাফল আমাদের একটি ভালো বিষয় দেখিয়েছে। আমরা চাই সবাই টিকার আওতায় আসুক, দেশের প্রতিটি মানুষ সুস্থ থাকুক। কিন্তু টিকা নেওয়ার মতো লোক নেই।

আমরা দেখছি যে, ক্যাম্পেইন ছাড়া টিকা নেওয়ার মতো লোকজন আসছে না। আমাদের কেন্দ্রে ৫ হাজার ডোজ দেওয়ার সক্ষমতা আছে। কিন্তু এক হাজার মানুষও আসছে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ