শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

মাও. মিযানুর রহমান জামীলের অপারেশন, দেশবাসীর কাছে দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের প্রশিক্ষণ সম্পাদক, মাদরাসা দারুর রাশাদের শিক্ষক, বহুগ্রন্থ প্রণেতা মাওলানা মিযানুর রহমান জামীল দীর্ঘ দিন থেকে একাধিক রোগে আক্রান্ত।

নিকডু, ঢাকা মেডিকেল ও পিজি হসপিটাল টেস্টের উপর ভিত্তি করে গত মাসে মগবাজার আদ-দীন মেডিকেল কলেজ হসপিটাল থেকে চূড়ান্ত ১০ রিপোর্টের ভিত্তিতে Gall Bladder এর মধ্যে স্টোন ধরা পড়ে। পাশাপাশি Lipoma-তেও ভুগছেন বলে জানা যায়। বুক, গলাসহ সর্বমোট তিনটি অপারেশনের কথা রয়েছে।

জানা যায়, ১০ বছর যাবত তিনি এ রোগে আক্রান্ত। ফাইনাল রিপোর্টে রোগগুলো ধরা পড়ে। মগবাজার আদ-দীন মেডিকেল কলেজ হসপিটালের (রেফারাল ও.পি.ডি) সার্জন রেজাউল স্যারের মাধ্যমে অপারেশনের কথা নিশ্চিত করা হয়।

আগামীকাল মগবাজার মেডিকেল কলেজ হসপিটালে সকাল ৯ টা থেকে ২টা পর্যন্ত ধারাবাহিক ২টি অপারেশন। রোগীর শারীরিক অবস্থা স্বাভাবিক থাকলে তৃতীয় অপারেশনও সম্পন্ন হবে বলে জানা যায়।

লেখকের প্রধান মুরুব্বি মাদরাসা দারুর রাশাদের মুহতামিম দেশের শীর্ষস্থানীয় কর্মবীর আলেম মাওলানা মুহাম্মাদ সালমান নদভী তার অপারেশনের বিষয়টি নিশ্চিত করেন। লেখক ফোরামের সভাপতি মাওলানা মুনীরুল ইসলাম এবং (রোগী) লেখকের পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে বিশেষ দোয়ার আবেদন জানানো হয়েছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ