আওয়ার ইসলাম ডেস্ক: বর্তমান যুগের বাথরুমগুলো পূর্বেকার জমানার বাথরুম থেকে সম্পূর্ণ ভিন্ন ।বাথরুমকে এখন ওয়াশরুম বলা হয়ে থাকে। এখানে বেসিন, অজু, গোসল, টয়লেট করা সবকিছুর ব্যবস্থা থাকে। এমনকি সাজগোজের জিনিস বা প্রসাধনীও এখানে থাকে। উন্নতি ও আধুনিকতার এই যুগের বাথরুমগুলো অত্যন্ত পরিষ্কার- পরিচ্ছন্ন হয়ে থাকে।
এমনকি বাথরুমগুলো দেখলে নিজের ঘরের একটি ছোট কামরার মত পরিপাটি মনে হবে। রুচিশীলরা তো নিজের ঘর থেকেও বাথরুমকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার প্রতি যত্নশীল হয়।
তাই আমার জানার বিষয় হল ,বাথরুম যদি পরিষ্কার- পরিচ্ছন্ন থাকে, ময়লা ও দুর্গন্ধ না থাকে,পেশাব -পায়খানা করার পর পর্যাপ্ত পানি ঢালার কারণে কমোডে নাপাকি দেখা না যায় এবং দুর্গন্ধ না থাকে, হাই কমোড হলে পর্যাপ্ত পানি ঢালার পর ঢাকনা বন্ধ করে রাখা হয় তাহলে ঐ অবস্থায় বাথরুমে ওযু করার সময় ওযুর শুরুতে বিসমিল্লাহ বলা ও ওযুর আগে পরে হাদিসে বর্ণিত দোয়া সমূহ পড়া যাবে কি? টয়লেট করার আগে- পরের দোয়া গুলো বাথরুমে পড়া যাবে কি? অনেকেই বলে থাকেন বাথরুমের ভেতর দোয়া -কালাম পড়ার জন্য জরুরি হল ওযু-গোসলখানা এবং টয়লেটের মাঝখানে দেয়াল থাকা অথবা পর্দার ব্যবস্থা থাকা। আবার কেউ কেউ বলে থাকেন অজু আরম্ভ করার পূর্বে বাথরুম থেকে বের হয়ে যাবে।
বিসমিল্লাহ পড়ে আবার ঢুকবে এবং অজু বা গোসল করে বাথরুম থেকে বের হয়ে অবশিষ্ট দোয়াগুলো পড়বে। জানা কথা, এটা অনেকের জন্য কষ্টসাধ্য হয়ে পড়বে বা কারো পক্ষে সম্ভবই হবে না ।যেমন মাদ্রাসার ছাত্ররা যেখানে সিরিয়াল রক্ষা করে ওযু-গোসল করে থাকে তাদের পক্ষে এরূপ করা আদৌ সম্ভব নয়। দয়া করে এ বিষয়টি বিস্তারিতভাবে জানালে চির কৃতজ্ঞ থাকবো।
নিবেদক
মাহদী হাসান
মুরাদনগর কুমিল্লা
উত্তর হ্যা,বাথরুম যদি পরিষ্কার- পরিচ্ছন্ন থাকে, ময়লা ও দুর্গন্ধ না থাকে,পেশাব পায়খানা করার পর পর্যাপ্ত পানি ঢালার কারণে কমোডে নাপাক দেখা না যায় এবং দুর্গন্ধ না থাকে, হাই কমোড হলে পর্যাপ্ত পানি ঢালার পর ঢাকনা বন্ধ করে রাখা হয় তাহলে ঐ অবস্থায় বাথরুমে ওযু করার সময় ওযুর শুরুতে বিসমিল্লাহ বলা ও ওযুর আগে- পরে হাদিসে বর্ণিত দোয়া সমূহ পড়া যাবে।
টয়লেট করার আগে -পরের দোয়া গুলো ও কমোড থেকে সরে এসে গোসলখানার অংশে পড়া যাবে। কারণ পরিষ্কার- পরিচ্ছন্নতা ও পরিবেশগত অবকাঠামোর দিক থেকে বর্তমান যুগের বাথরুম গুলো আগের à¦