শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

জাতীয় নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ মঙ্গলবার (২৩ আগস্ট) নির্বাচন কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ষষ্ঠতম কমিশন বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তিনি জানান, এখন ইসির কাছে ১ লাখ ৫০ হাজার ইভিএম আছে। তা দিয়ে ৭৫টি আসনে ভোট করা যাবে। ১৫০ আসনে ইভিএমে ভোট করতে হলে আরও ইভিএম কেনা লাগবে।

এর আগে গত ১৭ থেকে ৩১ জুলাই পর্যন্ত ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করে নির্বাচন কমিশন (ইসি)। সংলাপে অংশ নেওয়া দলগুলোর বেশিরভাগই ইভিএম ব্যবহারের বিরুদ্ধে মতামত দেয়। তবে বিপরীত মেরুতে অবস্থান নেয় আওয়ামী লীগসহ কয়েকটি সমমনা দল। ক্ষমতাসীন দলটির পক্ষ থেকে ৩০০ আসনেই ইভিএমের মাধ্যমে ভোট করার দাবি জানানো হয়।

নির্বাচন কমিশনের সংলাপ সূত্রে জানা যায়, অংশ নেওয়া ২৬টি দলের মধ্যে ১৯টি ইভিএম নিয়ে প্রশ্ন তোলে। তাদের কেউ কেউ ইভিএমের বিপক্ষে, কেউ কেউ আবার আরও পরীক্ষা নিরীক্ষা করে ব্যবহারের পক্ষে ছিল। কেউবা আবার শুধুমাত্র স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম ব্যবহারের পরামর্শ দেয়। সংসদের বিরোধী দল জাতীয় পার্টি ইভিএম চায় না বলে সংলাপে জানায়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ