বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

‘শিক্ষাদান পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’ স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: অনিবার্য কারণ বশতঃ আগামীকাল ২৬ আগস্ট শুরু হওয়া ‘শিক্ষাদান পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’ অনুষ্ঠিত হচ্ছে না। প্রশিক্ষণার্থীদের পরবর্তিতে এ কোর্সটির তারিখ জানিয়ে দেওয়া হবে।

রাজধানী ঢাকার চৌধুরী পাড়ায় অবস্থিত শেখ জনুরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসায় তিনদিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। অনিবার্য কারণ বশতঃ আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে না।

প্রশিক্ষণ কর্মশালা নতুন চিন্তার খোরাক জোগায়। নিজেকে সমৃদ্ধ করে। শানিত করে। কর্মদক্ষতা তৈরি করে। আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম যোগ্য শিক্ষক গড়ে তুলতে এ আয়োজনটি করে আসছে। এ কোর্সটিতে নিয়মিত প্রশিক্ষণ দিয়ে আসছেন তরিকে তালিম বিশেষজ্ঞ, বিশিষ্ট গবেষক আলেম মাওলানা মুহাম্মদ হেমায়েত উদ্দীন।

কর্মশালা বিষয়ে আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব বলেন, ‘একটি উন্নত, সমৃদ্ধ ও রুচিশীল শিক্ষক সোসাইটি গড়ে তুলতে হলে প্রশিক্ষণের বিকল্প নেই। তাই যোগ্য শিক্ষক গড়ে তুলতে আমরা আয়োজন করি ‘শিক্ষাদান পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’র।

-কেএল