বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

অ্যালোভেরা জুসের স্বাস্থ্য উপকারিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অ্যালোভেরার গুণাগুণ সম্পর্কে আমরা সকলেই অবগত। স্বাস্থ্য থেকে চুল ও ত্বক, সব ক্ষেত্রেই অ্যালোভেরা উপকারি। বিশেষজ্ঞদের মতে, অ্যালোভেরা রস স্বাস্থ্যের জন্য আরও উপকারি। প্রতিদিন এর রস পান করলে একাধিক সমস্যা থেকে মিলতে পারে মুক্তি। তাই চিকিৎসকরা রোজ সকালে খালি পেটে অ্যালোভেরা জুস পান করার পরামর্শ দিয়ে থাকেন।

অ্যালোভেরা ভিটামিন, খনিজ, এনজাইম, স্যাপোনিন এবং অ্যামিনো অ্যাসিডে পরিপূর্ণ। এতে ভিটামিন এ, সি, ই, ফলিক অ্যাসিড, কোলিন রয়েছে। এছাড়াও রয়েছে ক্যালসিয়াম, ক্রোমিয়াম, কপার, সেলেনিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, পটাসিয়াম, সোডিয়াম এবং জিঙ্ক। তাহলে জেনে নিন, রোজ সকালে খালি পেটে অ্যালোভেরা জুস খেতে কী কী উপকার মিলতে পারে এবং এটি তৈরির পদ্ধতি।

অ্যালোভেরা জুস তৈরির পদ্ধতি: গাছের ফ্রেশ অ্যালোভেরা পাতা কেটে তার জেলটা বের করে নিন। মিক্সিতে অ্যালোভেরা জেল, সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিন। পরিমাণমতো লেবুর রস মিশিয়ে রোজ সকালে খালি পেটে পান করুন। অ্যালোভেরা জুস তৈরি করার সাথে সাথেই পান করা উচিত। তবে ফ্রিজে সংরক্ষণ করবেন না।

অ্যালোভেরা জুসের উপকারিতা:

শরীর থেকে টক্সিন বের করে দিতে সহায়ক: মাঝে মাঝে শরীরকে ডিটক্স করা অত্যন্ত প্রয়োজনীয়। কারণ শরীরে টক্সিন জমতে থাকলে, এর থেকে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার সৃষ্টি হতে পারে। অ্যালোভেরা জুস শরীর থেকে টক্সিন বের করতে দুর্দান্ত কার্যকর। তাই রোজ সকালে অ্যালোভেরা জুস খান, এতে শরীর সুস্থ থাকবে এবং ত্বকও ভাল থাকবে।

মাথা যন্ত্রণা কমায়: সারাদিনের ব্যস্ততা, দৌড়ঝাঁপের কারণে শরীর ক্লান্ত হয়ে পড়ে। অনেক সময় একটানা মাথা যন্ত্রণাও হতে থাকে। তবে সকালে খালি পেটে অ্যালোভেরা জুস পান করলে, শরীর ঠান্ডা থাকে, মাথা যন্ত্রণা থেকেও স্বস্তি মেলে।

অ্যানিমিয়া প্রতিরোধ করে: শরীরে লোহিত রক্ত কণিকার সংখ্যা বা হিমোগ্লোবিনের ঘনত্ব কমে গেলে অ্যানিমিয়ার সমস্যা দেখা দেয়। নিয়মিত খালি পেটে অ্যালোভেরার রস পান করলে রক্তে লোহিত কণিকার সংখ্যা বৃদ্ধি হয়, ফলে অ্যানিমিয়া থেকে মুক্তি মেলে। এছাড়া, অ্যালোভেরা জুস অ্যানিমিয়ার কারণে হওয়া ক্লান্তি এবং মাথাব্যথা কমাতেও সাহায্য করতে পারে।

কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে সহায়ক: যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে, তাদের জন্য অ্যালো