রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সংসদে ৪টি স্থায়ী কমিটি পুনর্গঠন সাইপ্রাস উপকূলে ২৬৮ জন আরোহী নিয়ে ফেরি ডুবি, নিহত ৭  সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের নাঙ্গলকোটে ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা বৃহস্পতিবার জামিয়া গহরপুরের তাকমিল জামাতের শিক্ষার্থীর ইন্তেকাল ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’ 

দেশে করোনায় আরও ২৪৩ জন শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৪৩ জন করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ১১ হাজার ৫৬০ জনে। তবে এ সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি। তাই করোনায় মৃত্যু ২৯ হাজার ৩২৩ জনে অপরিবর্তীত রয়েছে।

আজ সোমবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৭৬ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৫ হাজার ৮৩৯ জন।

২৪ ঘণ্টায় ৫ হাজার ১৯১টি নমুনা সংগ্রহ করা হয়। যেখানে পরীক্ষা করা হয় ৫ হাজার ১২৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৭৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৪ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এছাড়া একই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ