শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

বাসভাড়া নির্ধারণে বিকেলে বৈঠকে বসছে বাস মালিক ও সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সোমবার (২৯ আগস্ট) মধ্যরাত থেকে জ্বালানি তেলের দাম লিটারে ৫ টাকা কমানো হয়েছে। এর ফলে কমবে বাস ভাড়াও। এ পরিপ্রেক্ষিতে আবারও বাস ভাড়া নির্ধারণে বৈঠকে বসবে বাস মালিক ও সরকার।

বুধবার (৩১ আগস্ট) বিকেল ৫টায় বনানীর বিআরটিএ সদর দফতরে এ বৈঠক হবে। বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বৈঠকে সভাপতিত্ব করবেন। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

এর আগে গত ৬ আগস্ট সবশেষ বাস ভাড়া বাড়ানো হয়েছিল। তখন দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ৪০ পয়সা বাড়িয়ে ২ টাকা ২০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে বাস ভাড়া বাড়ানো হয়েছিল ২২ শতাংশ।

এ ছাড়া মহানগরীতে কিলোমিটার প্রতি ৩৫ পয়সা বাড়িয়ে ভাড়া ২ টাকা ৫০ পয়সা করা হয়েছে। তাতে ভাড়া বৃদ্ধি পেয়েছে ১৬ দশমিক ২৭ শতাংশ। মহানগর পর্যায়ে মিনিবাসের ক্ষেত্রে কিলোমিটার প্রতি বাস ভাড়া ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে। যা আগে ছিল ২ টাকা ১০ পয়সা।

এদিকে, মহানগরীতে সর্বনিম্ন বাস ভাড়া ধরা হয়েছে ১০ টাকা এবং মিনিবাসে ৮ টাকা, যা বর্তমানে কার্যকর রয়েছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ