শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

বিশ্বে করোনায় আরও ১৭৬৩ মৃত্যু, আক্রান্ত ৬ লাখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৯৯ হাজার ৭০১ জন, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় ৪৯ হাজার। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৭৬৩ জনের, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় দুই শ।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬০ কোটি ৭৭ লাখ ৯১ হাজার ২১১ জন। মৃত্যু হয়েছে ৬৪ লাখ ৯৪ হাজার ৮৯৯ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৩৯৮ জনের এবং শনাক্ত হয়েছে ৬৯ হাজার ২৬৩ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ৫৮ হাজার ৬৬৮ জন এবং মৃত ১১৫ জন। ইতালিতে আক্রান্ত ২১ হাজার ৮১৪ জন এবং মৃত্যু ৯০ জনের।

গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে আক্রান্ত ৩৪ হাজার ৬২৩ জন এবং মৃত্যু হয়েছে ২১ জনের। জাপানে মৃত ৩১১ জন এবং আক্রান্ত ১ লাখ ৩৯ হাজার ৫৮২ জন। গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় মৃত ৬৯ জন এবং আক্রান্ত ১৩ হাজার ২৩২ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ