সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

এবার জীবন-মরণ লড়াই করতে হবে: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এবার জীবন মরণ লড়াই করতে হবে, হয় জীবন, না হয় মরণ বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, আসুন আমরা সেই লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে একটি দুর্বার গণআন্দোলন গড়ে তুলি। উত্তাল সমুদ্রের সুনামির মতো এই সরকারকে বিদায় করব। এটাই হবে আমাদের শেষ লড়াই।

আজ শুক্রবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলিস্তানের নাট্যমঞ্চে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের যা কিছু ভালো অর্জন সব কিছু বিএনপির হাত ধরে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছিলেন। সংবাদপত্রে স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন, মানুষের অধিকারকে ফিরিয়ে দিয়েছিলেন। আর বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র নিয়ে এসেছিলেন। উন্মুক্ত বাজার অর্থনীতির ব্যবস্থা করেছিলেন। বাংলাদেশের অর্থনীতি একটি শক্ত ভিতের উপর দাঁড় করিয়েছিলেন।

তিনি বলেন, বিএনপিকে বারবার ধ্বংস করার জন্য চেষ্টা করা হয়েছিল। কিন্তু বারবার ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে। বারবার তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গিয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, গ্রামে-গঞ্জে আবার বিএনপি জেগে উঠেছে। আমরা যে গণতন্ত্রের সংগ্রাম শুরু করেছি। সেই গণতন্ত্রের সংগ্রামে আমাদের জয়ী হতে হবে। যে নেত্রী সংগ্রাম করে দেশের গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন তাকে আজ মিথ্যা মামলায় সাজা দিয়ে বন্দি করে রাখা হয়েছে।

মির্জা ফখরুল বলেন, আমাদের নেতাদের হত্যা করবেন, মিথ্যে মামলা দেবেন; সেটার হিসাব নেওয়া হবে। ভোলায় নূরে আলম এবং আব্দুর রহিমের হত্যার মামলা করেছি। নারায়ণগঞ্জে শাওন হত্যার মামলা করব। এছাড়া সারা বাংলাদেশে আপনারা গুলি চালিয়ে আমাদের নেতাকর্মীদের আহত করেছেন তার প্রত্যেকটি হিসাব আমরা নেব।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ