মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

যুক্তরাজ্যে জাতীয় সিরাত সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যুক্তরাজ্যে শেষ হয়েছে দুই দিনব্যাপী জাতীয় সিরাত সম্মেলন। গত ৩ ও ৪ আগস্ট যুক্তরাজ্যের ইপসউইচের শ্রাবল্যান্ড হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রখ্যাত ইসলামী ব্যক্তি ড. মুফতি ইসমাইল মেঙ্কসহ শতাধিক আলেম ও ইমাম আলোচনা পেশ করেন।

আয়োজকরা সাংবাদিকদের জানান, নতুন প্রজন্মের সামনে নবীজি (সা.)-এর জীবনাদর্শ তুলে ধরা এবং বিশ্বের সব মানুষের সামনে তাঁর শান্তি ও সম্প্রীতির অমীয় বাণী পৌঁছে দেওয়াই সম্মেলনের মূল লক্ষ্য।

এছাড়া সম্মেলনটি বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে আগত ব্রিটিশ মুসলিমদের জন্য একটি মিলনমেলাও বটে।

আল-খায়ের ফাউন্ডেশন ও ইকরা টিভির প্রতিষ্ঠাতা ইমাম কাসিম অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করেন। অনুষ্ঠানে নারী, পুরুষ ও ১০ বছরের বেশি বয়সী শিশু সবার জন্য উন্মুক্ত ছিল। প্রতিদিন বিকেল ২টা থেকে রাত ৯টা পর্যন্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। আলোচকরা ইংরেজি, উর্দু ও বাংলা ভাষায় নবীজি (সা.)-এর জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন। সম্মেলনে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনার পাশাপাশি তাঁর শানে না’ত (স্তুতি সংগীত) পরিবেশন করা হয়।

সম্মেলনে বক্তারা মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনে শান্তি ও স্থিতি প্রতিষ্ঠা এবং বৈশ্বিক ভ্রাতৃত্ব ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মহানবী (সা.)-এর অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। কেননা তিনি পৃথিবীর জন্য রহমত হিসেবে আগমন করেছিলেন এবং একটি অন্ধকার সমাজকে আলোর পথে নিয়ে যান। বরং তাদের সমগ্র পৃথিবীর জন্য আলোর দিশারি হিসেবে প্রস্তুত করেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ