শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষেধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টাঙ্গাইলে কলেজ চলাকালীন সময়ে শ্রেণিকক্ষে মোবাইল ফোন ব্যবহার ও টিকটক ভিডিও ধারণে শিক্ষার্থীদের নিষেধাজ্ঞা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। সেই সাথে কলেজে নির্ধারিত পোশাক (ড্রেস) পড়ে আসতে হবে।

রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে ভূঞাপুরে ইবরাহীম খাঁ সরকারি কলেজ কর্তৃপক্ষ এ নির্দেশনা দেন।

আজ সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ইবরাহীম খাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্দেশনায় বলা হয়েছে- ইবরাহীম খাঁ সরকারি কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের কলেজ চলাকালীন সময়ে ক্যাম্পাসে টিকটক ভিডিও ধারণ, শ্রেণিকক্ষে মোবাইল ফোন ব্যবহার না করা এবং কলেজের নির্ধারিত পোশাক না পড়ে আসা (একাদশ ও দ্বাদশ শেণির জন্য) ইত্যাদি কলেজের শৃঙ্খলা পরিপন্থী কাজ। শিক্ষার্থীদের এসব শৃঙ্খলা পরিপন্থী কাজে বিরত থাকার নির্দেশ প্রদান করা হলো।

ইবরাহীম খাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান সরকার বলেন, কলেজে এসে শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে টিকটক ভিডিও ধারণ, মোবাইল ফোন ও ফেসবুকে আসক্ত থাকে।

এছাড়া কলেজের নির্ধারিত পোশাক পড়ে আসে না। বিশেষ করে একাদশ ও দ্বাদশ শেণিতে পড়ুয়া শিক্ষার্থীরা এসবে বেশি জড়িত থাকে। এতে করে কলেজের ভাবমূর্তি ক্ষুণ্ন ও লেখাপড়ার ক্ষতি হয়। এ কারণে নির্দেশনা প্রদান করা হয়েছে। নির্দেশনা অমান্য করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ