রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

খাদ্যবান্ধব কর্মসূচির কারণে চালের দাম কমেছে : খাদ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির কারণে বাজারে চালের দাম কমেছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নওগাঁর পোরশা উপজেলার সড়াইগাছী মোড়ে ওএমএসের চাল বিতরণ কেন্দ্র পরিদর্শনে গিয়ে এ কথা জানান খাদ্যমন্ত্রী।

সাধন চন্দ্র মজুমদার বলেন, ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির কারণে প্রতি কেজিতে চালের দাম ৫-৬ টাকা কমেছে। আগামীতে আরও সহনশীল হবে। সারাদেশে নিরবচ্ছিন্ন, সুষ্ঠু ও সুন্দরভাবে উৎসবমুখর পরিবেশে খাদ্যবান্ধব, ওএমএস এবং টিসিবির চাল বিতরণ করা হচ্ছে। এসব কর্মসূচিতে অপেক্ষাকৃত পিছিয়ে পড়া জনগোষ্ঠী, দরিদ্র ও নিম্নআয়ের পরিবার এবং তৃতীয় লিঙ্গের মানুষ অগ্রাধিকার পাচ্ছে।

তিনি আরও বলেন, চাল বিতরণ কার্যক্রমে কোথাও কোনো অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। অনিয়ম হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। রোপা আমন মৌসুমে কৃষকরা যাতে উৎপাদিত ধানের ন্যায্যমূল্য পায় সেদিকে আমরা খেয়াল রেখে পরিকল্পনা গ্রহণ করব।

এ সময় মন্ত্রী উপকারভোগী সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। তার সঙ্গে খাদ্য বিভাগ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ