রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

দিনাজপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি স্কুলছাত্র নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দিনাজপুর সদর উপজেলায় ভারত সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি এক স্কুলছাত্র নিহত হয়েছে।

গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার কমলপুর ইউনিয়নের দাইনুর সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত মিনারুল ইসলাম (১৬) একই ইউনিয়নের খানপুর ভিতরপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। সে খানপুর উচ্চবিদ্যালয়েরে নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। পড়াশোনার পাশাপাশি রংমিস্ত্রির জোগালির কাজ করত মিনারুল। চার ভাইবোনের মধ্যে সে ছিল তৃতীয়।

গতকাল রাতে সীমান্তে গোলাগুলির খবর পেয়ে আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন সীমান্তের ৩১৪/সি এস পিলারের উত্তর-পশ্চিম প্রান্তে তেলিয়াপাড়া এলাকায় ভারতীয় আবাদি জমির ওপর মিনারুলের লাশ দেখতে পান। এ ঘটনায় কমলপুর ইউনিয়নের খানপুর এলাকার এমদাদুল (২৮) ও সাগর (২০) নামের দুই তরুণ নিখোঁজ আছে বলে দাবি করেছে তাঁদের পরিবার।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মিনারুলসহ সাত-আটজন তরুণ গতকাল রাতে দাইনুর সীমান্ত এলাকায় গিয়েছিলেন। রাত ১০টার দিকে গুলি ছোড়ার শব্দ পান স্থানীয় লোকজন। সকালে ভারতীয় স্বজনদের কাছে সীমান্তে মৃত্যুর বিষয়টি জানতে পারেন এপারের বাসিন্দারা।

নিহত মিনারুলের মা মিনারা বেগম বলেন, গতকাল বিকেলে রঙের কাজ করতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় মিনারুল। রাত সাড়ে আটটার দিকে ফোনে কথা হয় ছেলের সঙ্গে। তখনো সে জানায়, রঙের কাজ শেষ হয়নি। আসতে দেরি হবে বলে মাকে জানায়। এরপর রাত ১০টায় আবারও ফোন করা হলে মিনারুলের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ