রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

ডেঙ্গু আক্রান্ত ৮ হাজার ছাড়িয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৪৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩১ জন মারা গেছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন ৮ হাজার ৯৬ জন। এর মধ্যে ঢাকায় ৬ হাজার ৫৮৮ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলায় সর্বমোট রোগী ভর্তি হন ১ হাজার ৫০৮ জন।

গতকাল সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ১৪০ জনই ঢাকার বাসিন্দা।

ঢাকার বাইরের হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন পাঁচজন। দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে ৯৩৩ জনে দাঁড়িয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকাদের মধ্যে ৭৭০ জনই ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন।

আর ঢাকার বাইরে রয়েছেন মোট ১৬৩ জন। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭ হাজার ১৩২ জন। তাদের মধ্যে ঢাকায় সর্বমোট ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৫ হাজার ৮০৫ জন এবং ঢাকার বাইরে সর্বমোট ছাড়প্রাপ্ত রোগী ১ হাজার ৩২৭ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ