সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

গর্ভাবস্থায় আখের রস পান করার উপকারিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গরমের সময় শরীরকে সুস্থ রাখতে অনেকেই জুস পান করে থাকি। আর এই সময়ে যেহেতু আখ পাওয়া যায়, তাই গরমে স্বস্তি পেতে বেশিরভাগ মানুষই আখের রস পান করে। আখের রস আমাদের স্বাস্থ্যের অনেক উপকার। আখের মধ্যে ভিটামিন-এ, বি১, বি২, বি৩, বি৫, বি৬ ও ভিটামিন-সি রয়েছে। এছাড়াও, এতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং আয়রনও থাকে। তবে গর্ভাবস্থায় আখের রস খাওয়া কি নিরাপদ?

গর্ভাবস্থায় আখের রস পান করার উপকারিতা:

সকালের অসুস্থতা মোকাবেলায় সহায়তা করে আখের রস পান, সকালের অসুস্থতা থেকে কিছুটা মুক্তি দেয়। সকালের অসুস্থতার লক্ষণগুলি কাটিয়ে উঠতে, আপনি এতে কয়েক ফোঁটা আদার রসও যোগ করতে পারেন।

কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি: গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয়েই থাকে। তাই, এই সময়ে আখের রস পান করা কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দিতে পারে। তাছাড়া, প্রেগনেন্সিতে আখের রস পান করলে পেটের বিভিন্ন সংক্রমণ থেকেও বাঁচাতে পারে।

সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে: প্রেগনেন্সি ডায়েটে ভিটামিন ও খনিজ পদার্থ অন্তর্ভুক্ত করা প্রয়োজন। আখের রস পান করা কেবলমাত্র পুষ্টি সরবরাহ-ই করে না, পাশাপাশি এটি অ্যান্টিঅক্সিড্যান্ট হিসেবে কাজ করে যা ব্যাকটিরিয়া, ছত্রাক এবং ভাইরাল সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে।

দাঁত ভাল রাখে: গর্ভাবস্থায় বিভিন্ন স্বাস্থ্য সমস্যার মধ্যে অন্যতম হল, দাঁতের সমস্যা। আখের রসে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম থাকে, যা প্রেগনেন্সির সময় দাঁতের স্বাস্থ্যের জন্য ভাল এবং দাঁতের যেকোনও সমস্যা কমাতে সাহায্য করে!

লিভার ঠিক রাখে: লিভারের সঠিকভাবে কাজ করার জন্য সঠিক পরিমাণে বিলিরুবিন-এর প্রয়োজন হয়। আর নিয়মিত আখের রস পানে বিলিরুবিনের মাত্রা ঠিক থাকে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে: গর্ভাবস্থায় মাঝে মধ্যেই ক্লান্তি ও অসুস্থ বোধ হয়ে থাকে। আখের রস পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং সুস্থ রাখে। এই বিষয়গুলি মাথায় রাখুন গর্ভাবস্থায় আখের রস পান করা নিরাপদ।

সতর্কতা:

১) পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখা খুব জরুরি।

২) আখের রসে চিনি বেশি থাকে এবং এটি বেশি খাওয়া স্বাস্থ্যের ক্ষতি করতে পারে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ