মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস

মাদরাসাগুলোর জরিপ বিষয়ে দেওবন্দে মুহতামিম সম্মেলন আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। সরকারি স্বীকৃতিহীন মাদরাসাগুলি নিয়ে সমীক্ষার নির্দেশ জারি করেছে ভারতের উত্তরপ্রদেশের সরকার। এ পরিস্থিতি নিয়ে ২৪ সেপ্টেম্বর নির্বাচিত মাদরাসারগুলোর বৈঠক হওয়ার কথা ছিল। সেটি আগামীকাল ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এছাড়াও এ জরিপ নিয়ে দারুল উলুম দেওবন্দের অবস্থান ঘোষণা করা হবে।

গত শনিবার দারুল উলুম দেওবন্দ এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

এর আগে স্বীকৃতিহীন মাদরাসাগুলি নিয়ে একটি সমীক্ষার ঘোষণাকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছে দারুল উলুম দেওবন্দ। গত ৬ সেপ্টেম্বর ভারতে মাদরাসাগুলোতে অভিযান ও বন্ধের নির্দেশনায় করণীয় নির্ধারণে দেশের মুহতামিমদের সঙ্গে জমিয়তে উলামায়ে হিন্দ জরুরি বৈঠক করে। জমিয়ত উলোমায়ে হিন্দের নয়াদিল্লির সদর দপ্তরে ‘মাদরাসার নিরাপত্তা’ বিষয়ে এ গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।

দারুল উলুম দেওবন্দ, দারুল উলুম ওয়াকফ দেওবন্দ, নদওয়াতুল উলামা লক্ষ্ণৌ, মাজাহিরুল উলুম সাহারানপুরসহ উত্তর প্রদেশের দুই শতাধিক মাদারসার মুহতামিম ও প্রতিনিধি অংশগ্রহণ করেন এ সভায়। সভায় উত্তর প্রদেশ সরকারের ১২টি প্রশ্নের উপর ভিত্তি করে জরিপ তুলে ধরা হয়। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে এর কারণ ও রেফারেন্স বিস্তারিত ব্যাখ্যা করা হয়।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্বীকৃতিহীন মাদরাসার সমীক্ষার নির্দেশ দিয়েছিলেন। প্রথমবারের মতো সরকারের সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়েছে দারুল উলূম দেওবন্দ।

মুখ্যমন্ত্রী যোগীর এই সিদ্ধান্তকে শুধু দারুল উলূম দেওবন্দই দুঃখজনক বলে আখ্যায়িত করেনি, এই বিষয়ে ১৮ সেপ্টেম্বর মাদরাসার জিম্মাদারদের একটি সম্মেলন ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র: মাদরাসার ওয়েবসাইট ও আওয়াজ দ্যা ভয়েস

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ