মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস

সৌদি আরবের মদিনায় পাওয়া গেল সোনা ও তামার খনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবের মদিনা অঞ্চলে সোনা ও তামার খনি পাওয়া গেছে। সৌদি কর্তৃপক্ষ সোনার খনি ও তামার খনি পেয়েছে বলে ঘোষণা দিয়েছে।

সৌদি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, মদিনা অঞ্চলের অন্তত চারটি স্থানে সোনা ও তামার খনি আবিষ্কার হয়েছে। সৌদি ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (এসজিএস) ও সার্ভে অ্যান্ড মিনারেল এক্সপ্লোরেশন সেন্টার জানিয়েছে, সোনার খনির অবস্থান মদিনা অঞ্চলের উম্মাল-বারাক হেজাজের ঢাল আবাল-রাহার সীমানার মধ্যে।

সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে গাল্ফ নিউজ জানিয়েছে, মদিনার ওয়াদি আল-ফারা অঞ্চলের আল-মাদিক এলাকায় চারটি স্থানে তামার খনি আবিষ্কৃত হয়েছে। এটি সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা খনিজ চ্যালকোসাইট থেকে বিশেষ তামা উৎপাদনে সহায়ক হবে।

নতুন এসব খনি আবিষ্কারের ফলে সৌদি আরবে বিনিয়োগের গতি আরও ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে। মদিনা অঞ্চলে অবস্থিত উম্মাল-দামার মাইনিং সাইটের লাইসেন্স পেতে ১৩টি সৌদি এবং বিদেশি কোম্পানি জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে।

গতমাসে শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক ঘোষণায় জানায়, উম্মাল-দামার খনির লাইসেন্সের জন্য ১৩ জন দরদাতাকে প্রাথমিক অনুমোদন দিয়েছে সরকার। উম্মাল-দামার সাইটটি ৪০ বর্গকিলোমিটারেরও বেশি এলাকাজুড়ে অবস্থিত এবং এতে বিপুল পরিমাণে তামা, দস্তা, সোনা ও রুপার মজুত রয়েছে বলে মনে করা হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ