মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস

আফগানি*স্তানে পাবজি, টিকটক নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানের যুবসমাজকে মোবাইল গেম, নেটমাধ্যম বিপথে নিয়ে যাচ্ছে। এই যুক্তি দিয়ে পাবজি, টিকটক ইত্যাদি অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিলো তালেবান সরকার। আগামী তিন মাসের মধ্যে এমন বেশ কয়েকটি অ্যাপ নিষিদ্ধ হতে পারে আফগানে।

এর আগেও এই দুটি অ্যাপ নিষিদ্ধ করার কথা বলেছেন তালেবান শাসকরা। তাদের যুক্তি, এসব ব্যবহার করে খারাপ হয়ে যাচ্ছে যুব সমাজ।

সম্প্রতি, তালেবান মুখপাত্র ইনামুল্লা সমনগানি জানিয়েছেন, যুবসমাজকে বাঁচানোর জন্য টিকটক এবং পাবজি নিষিদ্ধ করা অত্যন্ত জরুরি। আফগানিস্তানের নিরাপত্তা দফতরের প্রতিনিধি এবং শরিয়ত আইন বিশেষজ্ঞদের আলোচনা হয়েছে। তারপরই তালেবান সরকার এই অ্যাপ নিষিদ্ধ করার পথে হাঁটছে।

আগামী ৯০ দিনের মধ্যেই সিদ্ধান্ত কার্যকর হবে। ইতিমধ্যে তালেবান সরকার এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে টেলিকমিউনিকেশন এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের।

এর আগেও প্রায় লাখ খানেক ওয়েবসাইট নিষিদ্ধ করেছে তালেবান সরকার। গান, সিনেমা ইত্যাদি মেলে এমন ওয়েবসাইট বন্ধ হয়েছে।

এছাড়া টিভি সিরিয়াল দেখাও বন্ধ। বিনোদনমূলক অনুষ্ঠান সম্প্রচারিত হয় বা দেখা যায় এমন সব কিছুই আফগানিস্তানে নিষিদ্ধ।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ