শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামি আইন বাস্তবায়নে বাধা ক্ষমতার লোভ ও স্বার্থ: মাওলানা ফজলুর রহমান সমাজ ও রাষ্ট্রের কল্যাণে যুবসমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: জমিয়ত সভাপতি ফাজিল-কামিল মাদরাসায় সব ধরনের নিয়োগ বন্ধের নির্দেশ কাশ্মীরের মসজিদে অভিন্ন জুমার খুতবার প্রস্তাবে তীব্র প্রতিক্রিয়া জুমার দুই খুতবার মাঝখানে কোন দোয়া পড়বেন? মৌলভীবাজার জেলা জমিয়তের নতুন কমিটি গঠন যুক্তরাষ্ট্র সফরে যেসব কর্মসূচিতে যোগ দিচ্ছেন পীর সাহেব চরমোনাই কক্সবাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ ছয় মাসে ৫৩৫২ মক্তব প্রতিষ্ঠা করেছে জমিয়তে উলামায়ে হিন্দ মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা

জাপানের রাজধানী টোকিও গ্র্যান্ড মসজিদে কোরআনিক কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাপানি ভাষায় জাপানের রাজধানী টোকিওতে পবিত্র কোরআন অনুবাদের পরিচিতিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জাপানি ভাষায় পবিত্র কোরআন অনুবাদের পরিচিতিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রাজধানী টোকিও গ্র্যান্ড মসজিদের তুর্কি কালচারাল সেন্টারে অনুষ্ঠিত এই কর্মশালায় অংশগ্রহণ করেন তুরস্কের ধর্মবিষয়ক প্রধান ড. আলি ইরবাশ। কর্মশালায় দেওয়া বক্তব্যে তিনি কোরআনের অনুবাদ প্রকল্পে তুর্কি অবদানের কথা তুলে ধরেন।

ড. আলি ইরবাশ বলেন, দীর্ঘকাল ধরে পবিত্র কোরআনের বাণী বিশ্বের আনাচে-কানাচে পৌঁছে দিতে মুসলিমরা অনেক ত্যাগ স্বীকার করেছেন।
তিনি বলেন, এখন পর্যন্ত ৪০টি ভাষায় পবিত্র কোরআন অনুবাদ কার্যক্রমে তুরস্কের ধর্মবিষয়ক অধিদপ্তর তত্ত্বাবধান করেছে।

উল্লেখ্য, ২০১৮ সালে জাপানি ভাষায় পবিত্র কোরআনের অনুবাদ কার্যক্রম শুরু হয়েছে। বৃহত্তর পরিসরে অনুবাদের কপিগুলো পৌঁছে দিতে কাজ করছে সংশ্লিষ্ট দপ্তর। সূত্র: ইকনা, আনাদোলু এজেন্সি

-আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ