শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামি আইন বাস্তবায়নে বাধা ক্ষমতার লোভ ও স্বার্থ: মাওলানা ফজলুর রহমান সমাজ ও রাষ্ট্রের কল্যাণে যুবসমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: জমিয়ত সভাপতি ফাজিল-কামিল মাদরাসায় সব ধরনের নিয়োগ বন্ধের নির্দেশ কাশ্মীরের মসজিদে অভিন্ন জুমার খুতবার প্রস্তাবে তীব্র প্রতিক্রিয়া জুমার দুই খুতবার মাঝখানে কোন দোয়া পড়বেন? মৌলভীবাজার জেলা জমিয়তের নতুন কমিটি গঠন যুক্তরাষ্ট্র সফরে যেসব কর্মসূচিতে যোগ দিচ্ছেন পীর সাহেব চরমোনাই কক্সবাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ ছয় মাসে ৫৩৫২ মক্তব প্রতিষ্ঠা করেছে জমিয়তে উলামায়ে হিন্দ মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাকিস্তানের সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।

সোমবার (১৯ সেপ্টেম্বর) যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী বেশ কয়েকবার আমাদের প্রধানমন্ত্রীকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

তিনি বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে এই অনুরোধ করেছেন।

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গেও বাংলাদেশের প্রধানমন্ত্রী সংক্ষিপ্ত কথাবার্তা বলেছেন। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গেও শেখ হাসিনা দীর্ঘক্ষণ কথা বলেছেন।

মুনা জানান, ক্যামেরন অদূর ভবিষ্যতে বাংলাদেশ সফর করতে চান। সূত্র: বাসস

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ