মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস

মেক্সিকোতে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তর আমেরিকার দেশ মেক্সিকো। দেশটির পশ্চিমাঞ্চলীয় সীমান্তবর্তী এলাকায় আঘাত হানা এ ভূমিকম্পে একজনের মৃত্যুর খবর জানিয়েছে আল-জাজিরা।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাতে খবরে বলা হয়েছে, সোমবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ১টা নাগাদ সীমান্তবর্তী মিচোয়াকেন এবং কোলিমা এলাকায় শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭ দশমিক ৬। ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১৫ কিলোমিটার। এতে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপে এক ভিডিও বার্তায় জানিয়েছেন, ভূমিকম্পে বন্দর এলাকা মানজানিল্লোতে একটি স্টোরের দেয়াল ধসে একজনের মৃত্যু হয়েছে।

তবে প্রাথমিক কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির তথ্য জানাননি রাজধানী মেক্সিকো সিটির মেয়র ক্লাউদিয়া সিনবাম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ