বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

শ্রীকাইল নর্থ ১ অনুসন্ধান কূপে দ্বিতীয় ধাপের খনন শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শ্রীকাইল নর্থ-১ অনুসন্ধান কূপে দ্বিতীয় ধাপের খনন শুরু হয়েছে। গ্যাস আবিষ্কারে সফল হলে দৈনিক ১০-১৫ এমএমএসসিএফ গ্যাস উৎপাদনের আশা করা হচ্ছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মাহবুব হোসেন খনন কাজ পরিদর্শন করেন।

এ সময় সঙ্গে ছিলেন— পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। পরিদর্শনকালে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

দেশীয় গ্যাসের উত্তোলন ও অনুসন্ধানে কাজ জোরদার করছে সরকার। ২০২২-২০২৫ সালের মধ্যে পেট্রোবাংলা মোট ৪৬টি অনুসন্ধান, উন্নয়ন ও ওয়ার্কওভার কূপ খননের পরিকল্পনা গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে বাপেক্স এ বছরের জুন মাসের শেষ সপ্তাহে শ্রীকাইল নর্থ -১ অনুসন্ধান কূপ খননের কার্যক্রম শুরু করে।

ইতোমধ্যে কূপটির ১৮২ মিটার খনন কাজ সম্পন্ন হয়েছে। খনন সংশ্লিষ্ট মালামাল ও তৃতীয় পক্ষীয় সেবা সংগ্রহপূর্বক ২৪ সেপ্টেম্বর কূপ খননের ২য় পর্যায়ের কার্যক্রম শুরু করা হয়েছে। কূপটির গভীরতা হবে ৩৫শ’ মিটার, টিভিডি থাকছে ১০০ মিটার।

খনন কাজে বাপেক্সের নিজস্ব রিগ বিজয়-১২ ব্যবহার করা হচ্ছে। চলতি বছরের মধ্যে (২০২২) কূপটির খনন কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কূপে গ্যাস পাওয়া গেলে প্রসেস প্লান্ট স্থাপনের প্রয়োজন হবে না, গ্যাস গ্যাদারিং পাইপ লাইন নির্মাণ করে তা নিকটবর্তী প্রসেস প্লান্টের (৫/৬ কিলোমিটার. দূরে অবস্থিত প্রসেস প্লান্ট) মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।

২০১২ সালে আবিস্কৃত শ্রীকাইল (কুমিল্লা) গ্যাস ফিল্ডের ৩টি কূপ দিয়ে দৈনিক (২৩ সেপ্টেম্বর ) ৪২ এমএমসিএফ গ্যাস উত্তোলন করা হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ