বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ইভিএম নিয়ে মসজিদ-মসজিদে প্রচারণা চালাবে ইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেছেন, নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার নিয়ে ‘ভ্রান্ত’ ধারণা দূর করতে ব্যাপক প্রচারণায় যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। রেডিও, টেলিভিশন ছাড়াও মসজিদ-মন্দিরেও প্রচারণা চালানো হবে।

আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) অষ্টম কমিশন সভা শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

তিনি বলেন, ইভিএমের যিনি প্রকল্প পরিচালক, কর্নেল রাকিব তাকে দায়িত্ব দেওয়া হয়েছে টিভিসি (টেলিভিশন কমার্শিয়াল) করার জন্যে। জনগণ যাতে ইভিএম সম্পর্কে স্পষ্ট ধারণা পায় এবং কীভাবে ভোট দেবে এটি প্রচারিত হয়, এ জন্য তারা কাজ করবেন এবং অল্প সময়ের মধ্যে কমিশনকে তারা কর্মপরিকল্পনা দেখাবেন। তারপর এটি আমরা প্রচারের ব্যবস্থা করবো।

ইসি সচিব বলেন, অনেক কিছু থাকবে। টিভিসি ছাড়াও পত্র-পত্রিকা, মসজিদ-মন্দিরে আমাদের যে প্রচার, সেটি থাকবে। তারপরে শিক্ষাপ্রতিষ্ঠানে আমাদের প্রচার থাকবে। বিভিন্ন ধরনের প্রচার থাকবে। এটি একটি সমন্বিত কর্মসূচি। এখন বিষয়টি হলো, যে দায়িত্বটা দিয়েছি সেটি হলো আমাদের টিভিতে, বিভিন্ন চ্যানেলে, বিটিভিতে, ফেসবুকে সব জায়গায় প্রচার করার জন্য।

তিনি বলেন, ইভিএমের কোন বাটনে চাপ দেবেন, আবার অনেকের এই ধারণা থাকে যে, আমি কলা মার্কায় ভোট দিতে চাই, বাটনে টিপ দিলে আম মার্কায় ভোট চলে যেতে পারে। এরকম ধারণা জনগণের মাঝে বা কারো মধ্যে থাকতে পারে। এই ধারণাগুলো কেটে দেওয়ার (দূর করার) জন্য যতগুলো ডাউট আছে, সেগুলো প্রশ্নাবলি আকারে করে একটা টিভিসির মতো করবেন, করলে আমরা এটি প্রচার করবো। কাজটি ইভিএমের প্রকল্প পরিচালককে দিয়েছি। তিনি প্রস্তুত করে কমিশনকে দেখাবেন। কমিশন এটি দেখে সন্তুষ্ট হলে আমরা প্রচার করবো।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএমে ভোটগ্রহণ করতে চায় নির্বাচন কমিশন। এজন্য নতুন একটি প্রকল্পও হাতে নিচ্ছে সংস্থাটি। নির্বাচনে ভোটারদের সন্দেহ দূর করতে এবং ইভিএমে ভোটদান পদ্ধতির ধারণা পরিষ্কার করতে চালানো হবে প্রচরণাও, যা এতে বড় পরিসরে আগে কখনো করেনি কমিশন।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ