রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন জাতীয় মহিলা মাদরাসার ১০০ ছাত্রী গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’

‘ডিএল চেকার’ অ্যাপে জানা যাবে ড্রাইভিং লাইসেন্সের অগ্রগতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ড্রাইভিং লাইসেন্সের আবেদনকারীদের জন্য ‘ডিএল চেকার’ নামে নতুন অ্যাপ গুগল প্লে স্টোরে প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। যার মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সের অগ্রগতি জানা যাবে।

আজ রোববার (৯ অক্টোবর) বিআরটিএর ফেসবুক পেজ থেকে এ তথ্য জানায় কর্তৃপক্ষ।

যেখানে অ্যাপটির লিঙ্ক (https://play.google.com/store/apps/details?) দিয়ে লেখা হয়, ‘২০২১ সালের জুলাই মাস বা তার পরে যারা ড্রাইভিং লাইসেন্সের বায়োমেট্রিক দিয়েছেন, তাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের প্রিন্টিংয়ের স্ট্যাটাস জানা যাবে।’

জানা গেছে, লাইসেন্স প্রত্যাশীদের সুবিধার্থে বিআরটিএর জন্য অ্যাপটি তৈরি করেছে মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স। এর আগে এমন একটি অ্যাপ ছিল, যেটি তৈরি করেছিল বিআরটিএর আগের ঠিকাদার প্রতিষ্ঠান টাইগার আইটি।

ড্রাইভিং লাইসেন্স আসল নাকি নকল তাও যাচাই করা যায় এই অ্যাপের মাধ্যমে। অ্যাপটি ব্যবহারের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স নম্বর বা বিআরটিএর রেফারেন্স নম্বর ইনপুট দিতে হবে।

বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জি.) মো. আব্দুল্লাহ আল-মামুন বলেন, আগে টাইগার আইটির একটি ডিএল চেকার অ্যাপ ছিল। তাদের সঙ্গে আমাদের চুক্তি শেষ হয়েছে। আমাদের নতুন ভেন্ডর প্রতিষ্ঠান মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স। তারা এই অ্যাপটি তৈরি করেছে। কারণ, তাদের সঙ্গে আমাদের চুক্তিতেই বিষয়টি ছিল। তাদের অ্যাপটি ডেভেলপ করতে সময় লেগেছে। বর্তমানে অ্যাপটি চালু করা হয়েছে।

তিনি আরও বলেন, অ্যাপটি আরও আগেই তৈরি করা হয়েছে। তবে এখন সম্পূর্ণ করে প্রকাশ করা হলো। ২০২১ সালের জুলাই মাসের পর থেকে যারা ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডের জন্য বায়োমেট্রিক দিয়েছেন, তাদের সব তথ্য অ্যাপটিতে পাওয়া যাবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ