সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বিয়ের ১০ বছর পর একসঙ্গে ৪ সন্তানের জন্ম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের ১০ বছর পরে একইসঙ্গে চার সন্তান প্রসব করেছেন রিপা বেগম (২৩) নামের এক প্রসূতি। সোমবার (১০ অক্টোবর) রাতে জেলা শহরের জেলরোডে লাইফ কেয়ার শিশু ও জেয়ার হাসপাতালে একসঙ্গে চার নবজাতক প্রসবের ঘটনা ঘটে।

রিপা জেলার বিজয়নগর উপজেলার ইছাপুর ইউনিয়নে ধীতপুর গ্রামের কৃষক সাগর আলীর স্ত্রী। চার নবজাতকের মধ্যে একজন ছেলে ও বাকি তিনজন মেয়ে।

হাসপাতালের গাইনি ও প্রসূতি বিদ্যা বিশেষজ্ঞ ডা. শারমিন সুলতানা বলেন, এর আগে প্রসূতির একটি শিশু প্রসবের সময় মারা যায়। এরপর থেকেই আমার তত্ত্বাবধানে নিয়মিত চিকিৎসাধীন ছিলেন তিনি। প্রসূতি এবার আগে থেকেই সন্তান প্রসবের জন্য ফিট ছিলেন।

তিনি আরও বলেন, বিকেলে তাকে হাসপাতালে আনা হলে প্রথমে তাকে স্বাভাবিকভাবে প্রসবের চেষ্টা করা হয়। এভাবে একটি শিশু প্রসব করার পর তার ব্যথা বেড়ে যায়। পরে সিজারিয়ান পদ্ধতিতে আরও তিনটি শিশু প্রসব করেন তিনি। মা ও শিশুরা সবাই ভালো আছে।

নবজাতকদের পিতা সাগর আলী বলেন, আমি বিদেশে থাকতাম। দীর্ঘদিন বাচ্চা নেওয়ার চেষ্টা করিনি। গত দুই বছর আগে আমার স্ত্রী প্রসবের সময় বাচ্চা মারা যায়। বিয়ের প্রায় ১০ বছর পর একসঙ্গে চারটি বাচ্চা দেখে আমি অনেক খুশি।

-এসআর