সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

নামাজ পড়ে সাইকেল পেল যুবকরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মৌলভীবাজারে ৪০ দিন জামাতে নামাজ পড়ায় যুবকদের মধ্যে বাইসাইকেল বিতরণ করেছেন এলাকাবাসী। ধারাবাহিক ৪০ দিন নামাজ পড়ায় ১৫ জন যুবককে বাইসাইকেল ও ২৫ জন যুবককে বিশেষ পুরস্কার দিয়েছেন।

মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই গ্রামবাসীর উদ্যোগে গোরারাই হযরত শাহ জালাল (র.) জামে মসজিদে এ আয়োজন করা হয়। রোববার দুপুরে তাদের পুরস্কৃত করা হয়।

এলাকাবাসী জানান, মসজিদে মুসল্লি বৃদ্ধি এবং নামাজে উৎসাহিত করতে ৪০ দিন জামাতের সঙ্গে সালাত আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুহিবুর রহমান, খলিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নুরুল ইসলাম চৌধুরী, হাফিজ সিদ্দেক আহমেদ, মাওলানা দুরুদ আহমেদ, হাফিজ আব্দুল আমিন, আব্দুল মুহিত, বুরহান উদ্দিন, গোরারাই ফয়জুন নেছা হাফিজি মাদ্রাসার সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ, উদ্যোক্তা আব্দুল মুমিন, গোরারাই ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ গোলজার আহমেদ, জামাল হোসেন ও মাওলানা আশরাফ মিয়া প্রমুখ।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ