রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত খেপুপাড়ায় ২৯৪ মিলিমিটার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দেশের উপকূলসহ সারাদেশেই বৃষ্টিপাত বেড়েছে। বিশেষ করে উপকূল অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ শুরু হয়েছে। একই সাথে রাজধানী ঢাকাতেও ভারী বর্ষণ।

আজ সোমবার (২৪ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সারাদেশেই বৃষ্টিপাত হচ্ছে। তবে উপকূলে একটু বেশি হচ্ছে। পাশাপাশি রাজধানীতে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩৫ মিলিমিটার এবং দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাজধানীতে রাত থেকে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পাবে।

সুলতানা আফরোজ বলেন, বৃষ্টিপাতের হিসেব আমরা এখনও করিনি। আবহাওয়ার রাতের পূর্বাভাসের সময় একসঙ্গে বৃষ্টিপাতের তথ্য দেওয়া হবে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে খেপুপাড়ায় ২৯৪ মিলিমিটার, পটুয়াখালীতে ২৫৩ মিলিমিটার, ভোলায় ২৪৪ মিলিমিটার, বরিশালে ২৬০ মিলিমিটার, মোংলায় ২১৯ মিলিমিটার এবং খুলনায় ১৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। উপকূলজুড়ে ভারী বৃষ্টিপাতের ধারা আজ রাতে অব্যাহত থাকবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ