বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

সৌদি আরবে উচ্চশিক্ষার সুযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দিচ্ছে সৌদি আরব। এরই মধ্যে ভর্তিসংক্রান্ত আবেদন শুরু হয়েছে।

দেশটির শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যেসব শিক্ষার্থী সৌদি আরবে উচ্চশিক্ষা গ্রহণে ইচ্ছুক তারা https://studyinsaudi.moe.gov.sa এই ওয়েবসাইটে আবেদন করতে পারবে।

আগামী জানুয়ারি ২০২৩-এর মাঝামাঝি পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।

এরই মধ্যে বিভিন্ন দেশের শিক্ষার্থী সৌদি আরবে তাদের পড়ালেখা করার জন্য প্রয়োজনীয় নিবন্ধন শেষ করেছেন।

সৌদি আরবে শিক্ষা (স্টাডি ইন সৌদি আরাবিয়া) শীর্ষক প্রোগ্রামে বিশ্বের ১৬০টি দেশের ছাত্রছাত্রী উভয় শিক্ষার্থীর পাশাপাশি শিক্ষাবিদ, গবেষকরাও আবেদনের সুযোগ পাবেন। মন্ত্রণালয় গত ২৭ সেপ্টেম্বর স্বল্পমেয়াদি এবং দীর্ঘমেয়াদি শিক্ষা ভিসা চালু করার জন্য এক যুগান্তকারী সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সৌদি শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশ্য বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থী, গবেষক, শিক্ষাবিদরা সৌদি আরবে উচ্চশিক্ষা গ্রহণ করবে এবং গবেষণা কার্যক্রমে অংশগ্রহণ করবে। এই প্রকল্পের লক্ষ্য সৌদি আরবকে বিশ্বের মাঝে একটি আকর্ষণীয় শিক্ষাবান্ধব দেশে পরিণত করা।

-এএ