শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

একই লাইনে দুই ট্রেন, অল্পের জন্য রক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অল্পের জন্য সংঘর্ষ থেকে রক্ষা পেয়েছে দুটি ট্রেন। এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথে বিকেল সাড়ে ৪ টা থেকে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

আজ শুক্রবার বিকেল ৩ টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে এ দুর্ঘটনার শঙ্কা দেখা দেয়।

জানা যায়, আখাউড়া রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ১টা ৩০ মিনিটে যাত্রা বিরতি দেয়। দুপুর ২টা ৩৫ মিনিটে সিগন্যাল পেয়ে হোম সিগন্যাল থেকে এক নম্বর প্ল্যাটফর্মে মালবাহী কন্টেইনার ট্রেন প্রবেশের আগেই ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেন হোম সিগন্যাল অতিক্রম করে।

এ সময় যদি মালবাহী কন্টেইনার ট্রেনটি এক নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ না করত তাহলে যাত্রীবাহী বিজয় এক্সপ্রেস ও মালবাহী কন্টেইনার ট্রেনটির মুখোমুখি সংঘর্ষ ঘটত।

অপরদিকে এক নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করতেই চালক লক্ষ্য করেন একশ গজ সামনে দাঁড়ানো আছে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন।

মালবাহী ট্রেনের সহকারী চালক আবু তালহা বলেন, ‘সিগন্যাল পেয়েই তিনি স্টেশনে প্রবেশ করছিলেন। এ সময় সামনে ট্রেন দেখে থামিয়ে ফেলেন। তবে কেবিন থেকে বলা হচ্ছে, কোনো ম্যামোর নির্দেশনা ছাড়ায় ট্রেন পেছাতে বললে তাতে আমি সায় দেননি। কেবিন মাস্টারের ম্যমো পেলে ট্রেন পেছনে নেওয়া হবে।’

আখাউড়া স্টেশন কেবিন মাস্টার খায়রুল ইসলাম বলেন, স্টেশনের উত্তর আউটার ডেঞ্জার সিগন্যাল ও হোম সিগন্যালের ডেঞ্জার অতিক্রম করেন মালবাহী কন্টেইনার ট্রেনের চালক। তবে কী কারণে সিগন্যাল অতিক্রম করেছেন স্পষ্ট করে জানাতে পারেননি তিনি।

-এসআর