রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
একাধিক এলএনজি-এলপিজি জাহাজ আসছে চট্টগ্রাম বন্দরে বাংলাদেশে বিভিন্ন গন্তব্য থেকে ফ্লাইট পরিচালনা করতে চায় রিয়াদ এয়ার কুরআনের ওপর পা রেখে অবমাননা, দুই নারী গ্রেফতার জনপ্রিয় ছড়াকার মানসুর মুজাম্মিল আর নেই ‘জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর’ সপ্রাণ ভাষা আরবি: শেখার কিছু জীবন্ত কৌশল এমন সশস্ত্র বাহিনী চাই, বহিঃশক্তি যাদের সমীহ করবে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু

দূষিত পানি পানে ২ জনের মৃত্যু, শতাধিক অসুস্থ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুরের টঙ্গী বড় দেওড়া এলাকায় দূষিত পানি পান করে শতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। এছাড়া দূষিত পানি পানে আজ শুক্রবার সকালে বেগম (৬০) ও বাবুল মিয়া (৪৫) নামে দুজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাতে বড় দেওড়া হয়রত শাহজালাল রোডের গান্ধীবাড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে।

আহতদের টঙ্গী সরকারি হাসপাতাল ও মহাখালী কলেরা হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। অসুস্থ অনেক শিশু ও বৃদ্ধকে তাদের নিজ নিজ বাসায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, বড় দেওড়া হয়রত শাহজালাল (র.) রোডের প্রকৌশলী মোসলেম উদ্দিনের গলিতে বৃহস্পতিবার দুপুরে ড্রেনের কাজ করার সময় কয়েকটি পানির পাইপ লাইন ফেটে যায়। ওই পাইপে ড্রেনের ময়লা প্রবেশ করে পানি দূষিত হয়ে পড়ে।

পরে আশপাশের বাসাবাড়ির লোকজন সেই পানি পান করায় রাত আটটা থেকে শিশু, যুবক ও বৃদ্ধসহ শতাধিক মানুষের পাতলা পায়খানা ও বমি শুরু হয়। তাদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, মহাখালী কলেরা হাসপাতাল, বিভিন্ন ক্লিনিক ও বাসাবাড়িতে চিকিৎসা দেওয়া হয়।

যেখানে এদের মধ্যে ৩৬ জনকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া অন্তত ২০-২৫ জনকে তাদের নিজ বাসায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাসায় চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার গোপীনগর গ্রামের মৃত আজিজুল হকের স্ত্রী বেগম ও দেওড়া মাইনুদ্দীন মার্কেট এলাকার বাবুল মিয়া মারা যান। তাদের লাশ নিজ নিজ গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় চিকিৎসক জালাল আহমেদ বলেন, দূষিত পানি পান করে দুজন মারা গেছেন। এছাড়া বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত প্রাথমিক চিকিৎসা দিয়ে অন্তত ৭০ জনকে টঙ্গী ও মহাখালী কলেরা হাসপাতালে পাঠানো হয়েছে।

টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) মো. মাসুদ রানা বলেন, দূষিত পানি পানের কারণে তাদের ডায়রিয়া ও বমি হচ্ছে। হাসপাতালে ৩৬ জনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ