শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

রিজিকের সংকট সৃষ্টি হয় যেসব কারণে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এসএম আরিফুল কাদের: সৃষ্টি জগতের মালিক মহান আল্লাহতায়ালা। তিনিই সব সৃষ্টির রিজিকের ব্যবস্থা করেন। তবে আশরাফুল মাখলুকাতের (মানুষ) রিজিক বৃদ্ধি বা হ্রাসের নির্ভরতা তাদের ইবাদত বা আমলের ওপর। কুরআন-হাদিসের আলোকে যেসব কারণে রিজিকের সংকট সৃষ্টি হয় নিম্নে তা তুলে ধরা হলো।

ভোরে ঘুম থেকে না ওঠা

হজরত সাখর আল গামিদী (রা.) থেকে বর্ণিত। নবি করিম (সা.) ইরশাদ করেন -হে আল্লাহ! আপনি আমার উম্মাতকে ভোরের বরকত দান করুন।

তিনি (সা.) কোনো ছোট বা বড় বাহিনীকে কোথাও প্রেরণ করলে দিনের প্রথমভাগেই পাঠাতেন। বর্ণনাকারী একজন ব্যবসায়ী ছিলেন। তিনি তার পণ্যদ্রব্য দিনের প্রথমভাগে (ভোরে) পাঠাতেন। ফলে তিনি সম্পদশালী হয়েছিলেন এবং এভাবে তিনি অনেক সম্পদের অধিকারী হয়েছিলেন। (সুনানে আবু দাউদ, হাদিস ২৬০৬)।

ভোরে ঘুমানোয় অকল্যাণ আসে শয়তানের কাজে সহযোগিতার মাধ্যমে। যার প্রমাণ নিম্নের হাদিসে রয়েছে। ‘হজরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত।

তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ ফরমান -রাতের বেলা শয়তান তোমাদের প্রত্যেকের মাথায় একটি দড়ি দিয়ে তিনটি গিরা দেয়। সে ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহকে স্মরণ করলে একটি গিরা খুলে যায়। সে উঠে ওজু করলে আরেকটি গিরা খুলে যায়। অতঃপর সে যখন সালাতে দাঁড়ায়, তখন সব গিরা খুলে যায়। ফলে সে প্রশস্ত মনে হৃষ্টচিত্তে ভোরে উপনীত হয় এবং কল্যাণপ্রাপ্ত হয়। আর সে যদি এরূপ না করে, তবে তার ভোর হয় অলসতা এবং অপবিত্র মন নিয়ে। ফলে সে কল্যাণ লাভ করতে পারে না। (সুনানে ইবনে মাজাহ, হাদিস ১৩২৯)।

দুনিয়াকে প্রাধান্য দেওয়া

শক্তি বা দাপটে যদি রিজিক পাওয়া যেত, তাহলে বনের বাঘের রিজিকের অভাব হতো না। অপরদিকে পিঁপড়া না খেয়ে মারা যেত। তাই স্বীয় চেষ্টায় সর্বোচ্চ সীমায় থেকে আল্লাহর প্রতি নির্ভরশীলতা অবশ্য প্রয়োজন।

হাদিসে এসেছে, ‘হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন -আল্লাহতায়ালা বলেন, হে আদম সন্তান! তুমি আমার ইবাদতের জন্য যথাসাধ্য চেষ্টা কর। আমি তোমার অন্তরকে ঐশ্বর্যে পূর্ণ করে দেব এবং তোমার অভাব দূর করে দেব। তুমি তা না করলে (ইবাদত অপেক্ষা দুনিয়ার পেছনে দৌড়ালে) আমি তোমার দুহাত কর্মব্যস্ততায় পরিপূর্ণ করে দেব এবং তোমার অভাব-অনটন দূর করা হবে না।’ (জামে আত-তিরমিজি, হাদিস ২৪৬৬)।

আত্মীয়তা ছিন্নকারী

আত্মী য়স্বজনের প্রতি দায়িত্ব না পালনও রিজিক সংকীর্ণের অন্যতম কারণ। তাদের খোঁজখবর যেমন অবশ্য কর্তব্য, তেমনি তাদের হক পুরোপুরি আদায় করাও আবশ্যক। তা à