রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

মূল্যস্ফীতির তুলনায় বেতন বাড়েনি: পরিকল্পনামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মূল্যস্ফীতি যেভাবে বেড়েছে সেইভাবে বেতন-ভাতা বাড়েনি বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, ‘এটা স্বীকৃত, বেতন-ভাতা ওই মাপে বাড়েনি, যে মাপে মূল্যস্ফীতি বেড়েছে। ’

আজ বুধবার (২ নভেম্বর) নগরীর পরিকল্পনা মন্ত্রণালয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘মূল্যস্ফীতি বাড়ার মূল কারণ তো আমাদের মনে রাখা উচিত।

এটা আমাদের বাজারের ব্যর্থতা নয়। আমাদের বাজার এখন বিশ্ববাজারের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। অন্য বাজারের চাপগুলোও আমাদের এখানে এসে পড়ছে। ’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে  এম এ মান্নান বলেন, ‘আইএলও শ্রমিক সংগঠনগুলোর মতো মজুরি বাড়িয়ে দিতে হবে সেভাবে বলেনি। তারা শুধু বলেছে চা শ্রমিক ও উপকূলীয় জেলেদের মজুরি বাড়ানোর কথা। আমরা তো সম্প্রতি চা শ্রমিকদের মজুরি বাড়িয়েছি। মজুরি বাড়ানোর কাজ চলছে, সামনের দিকে আরো বাড়ানো হবে। তবে আমি মনে করি, চা বাগানের শ্রমিক উপকূলীয় অঞ্চলের জেলেদের মজুরি বাড়ানোর দিকটা দেখা উচিত। ’

আইএমএফের ঋণ এলে অর্থনীতিতে স্বস্তি আসবে কি না এমন প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমার পকেটে ১০০ টাকা আছে, কেউ ১০ টাকা ধার দিলে কিছুটা ভালো। আইএমএফ ঋণেও কিছুটা সাময়িক স্বস্তি মিলবে। তবে সরকার অস্বস্তিতে নেই। সবাই তো বাজারে যায়। বিষয়টা এমন নয়, আজকে দাম এক কালকে হঠাৎ করেই আরেক হলো। মাসের শুরুতে পকেটে যেমন থাকবে, শেষেও তেমন থাকবে তা না। মাসের শেষে পকেটে অভাব থাকবে। ’

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ