সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ভোলা থে‌কে ব‌রিশা‌লে স্পিড বোট চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সু‌নি‌র্দিষ্ট কোনো কারণ ছাড়াই ৫ নভেম্বর পর্যন্ত ভোলা-ব‌রিশাল নৌ রুটে যাত্রীবা‌হী স্পিড বোট চলাচ‌ল বন্ধ করে দিয়েছে মা‌লিকরা।

এ বিষয়ে ভোলার স্পিড বোট মা‌লিক মঞ্জ‌ুরুল আলম বলেন, ‘ধর্মঘট ডাকা হয়েছে ৫ নভেম্বর পর্যন্ত।’ তবে তি‌নি কোনো কারণ জানাতে পারে‌ননি।

ব‌রিশাল স্পিড বোট ঘাটের লাইন ইনচার্জ তারেক শাহ বলেন, ‘ব‌রিশাল থেকে কোনো বোট বন্ধ হয়‌নি। ভোলা থেকে বোট বন্ধ করা হয়েছে, তবে কোনো কারণ জানায়‌নি তারা।’

এদিকে স্পিড বোট চলাচল বুধবার সন্ধ‌্যার পর থেকে বন্ধ হয়ে যাওয়ায় ভোগা‌ন্তিতে পড়েছে সাধারণ মান‌ুষ। ভোলার ভেদু‌রিয়া ঘাটে স্পিড বোট মা‌লিক-চালকদের সঙ্গে যাত্রীদের গোলযোগের খবর পাওয়া গে‌ছে। তবে স্পিড বোট বন্ধ এবং তা ৫ নভেম্বর পর্যন্ত কেন সেই প্রশ্ন তুলেছেন যাত্রীরা।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ৫ নভেম্বর ব‌রিশালে বিএন‌পির বিভাগীয় গণসমাবেশে যাতে নেতা-কর্মীরা আসতে না পারে সে কারণেই বন্ধ করা হয়েছে স্পিড বোট চলাচল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ