রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

শিগগিরই সমন্বয় হবে সয়াবিন তেলের দাম : বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সার্বিক বিষয় পর্যালোচনা করে শিগগিরই সমন্বয় করা হবে সয়াবিন তেলের দাম বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের সভাশেষে এ কথা জানান মন্ত্রী।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমি এখনই বলেছি, খুব শিগগিরই পুরো বিষয়টি পর্যালোচনা করে আমাদের ট্যারিফ কমিশন সয়াবিন তেলের দাম নির্ধারণ করবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, বৈশ্বিক সংকটের কারণেই মানুষের কষ্ট হচ্ছে সে কথা অস্বীকার করার উপায় নেই। তবে সে ক্ষেত্রে সরকার দুর্ভোগের কথা ভেবে এক কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে খাদ্যপণ্য সরবরাহ করে যাচ্ছে।

মন্ত্রী বলেন, গ্যাসের চাপ বাড়লে দু-এক দিনের মধ্যে চিনির উৎপাদন ও সরবরাহ বাড়বে, তখন সরকার নির্ধারিত দামেই বাজারে চিনি পাওয়া যাবে।

এর আগে, ৩ অক্টোবর সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা কমায় মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ