শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

রংপুরে ছাত্রীনিবাসে আগুন, শিক্ষার্থীদের সব পুড়ে ছাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রংপুর নগরীর লালবাগ কলেজ এলাকায় কেডিসি রোডে বেসরকারি একটি একটি ছাত্রীনিবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

শুক্রবার (৪ নভেম্বর) বেলা সাড়ে বারোটার দিকে মহানগরীর লালবাগ কেডিসি রোডের লক্ষ্মী মহল ছাত্রীনিবাসে আগুনের ঘটনাটি ঘটে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার (৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কেডিসি রোডের লক্ষ্মী মহল ছাত্রীনিবাসের একটি বন্ধ কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। ওই ছাত্রীনিবাসের বেশিরভাগ কক্ষে গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তৃতীয় তলায় আগুন লাগার পর শিক্ষার্থীরা হুড়োহুড়ি শুরু করেন। সেখানকার ৯টি কক্ষের মধ্যে তিনটি কক্ষের মূল্যবান কাগজপত্রসহ আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেখানে দীর্ঘদিন ধরে থাকছেন।

ছাত্রীনিবাসটিতে থাকা কারমাইকেল কলেজের শিক্ষার্থী আফসানা শারমিন ও লতা গোস্বামি জানান, তাদের কক্ষে থাকা বইপত্রসহ কাপড় ও অন্যান্য সামগ্রী পুড়ে গেছে। তৃতীয় তলার অন্তত ২০টি কক্ষের মালামাল পুড়ে গেছে।

রংপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা বাদশা মাসউদ আলম বলেন, খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। অবকাঠামোগত তেমন ক্ষতি না হলেও শিক্ষার্থীদের মূল্যবান কাগজপত্র পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, এলপিজি গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

-এসআর