রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

দেশের সবচেয়ে বড় দুর্যোগর নাম বিএনপি: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের সবচেয়ে বড় দুর্যোগর নাম বিএনপি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল।

তিনি বলেছেন, ‘দেশের সবচেয়ে বড় দুর্যোগর নাম বিএনপি। তাদের ক্ষমতা দখলের স্বপ্ন রঙিন খোয়াব ছাড়া আর কিছুই নয়। টাকার বিনিময়ে লোক ভাড়া করে জনসমাগম করছে তারা।’

আজ শনিবার কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘মুচলেকা দিয়ে পালিয়ে যাওয়া লোক এখন বিএনপির নেতা।’

বরিশালে বিএনপির সমাবেশের আগে পরিবহন ধর্মঘটের বিষয়ে তিনি বলেন, ‘বিএনপি আগুন সন্ত্রাসের ভয়ে পরিবহন মালিকরা বরিশালে গাড়ি বন্ধ রেখেছে।’

সেতুমন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমান যদি ১৫ আগস্টে হত্যাকাণ্ডে জড়িত না হতো, তাহলে শক্ররা বঙ্গবন্ধুকে খুন করার সাহস পেতো না। খুনিদের পুরস্কার ও বিদেশি দূতাবাসে চাকরি দিয়েছে সেনাপতি জিয়া।’

বিএনপি কাছে কোনো জবাব নেই, ‘কোনো ১৫ আগস্টে হত্যাকাণ্ড ও ২১ আগস্ট গ্রেনেট হামলা হলো। ১৫ আগস্ট হত্যাকাণ্ড সরাসরি জিয়াউর রহমান জড়িত। হাওয়া ভবনের যুবরাজ তারেক রহমানের নির্দেশে বঙ্গবন্ধু অ‌্যাভিনিউতে গ্রেনেড হামলা হয়েছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের মহাদুর্যোগের নাম বিএনপি। দেশে কোনো দুর্যোগে নেই। দুর্যোগের সৃষ্টিকারী একমাত্র দল বিএনপি। তারা রিজার্ভের কথা বলে। বিএনপি আমলে কত রির্ভাজ ছিল দেশের মানুষ জানে।’

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ