রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

বরিশালে ইশরাকের গাড়িবহরে হামলা, আহত ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে বরিশালে যাওয়ার পথে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে।

আজ শনিবার (০৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারে হামলার ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির গণসমাবেশ বাস্তবায়ন মিডিয়া উপ-কমিটির আহ্বায়ক জহির উদ্দিন স্বপন।

হামলায় আহতরা দাবি করেছেন, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারীরা এই হামলার সাথে জড়িত।

বর্তমানে ইশরাক হোসেন সেই গাড়িবহর নিয়ে জনসমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যানে পৌঁছেছেন।

তিনি জানান, আমি ও দলীয় নেতৃবৃন্দ গৌরনদীর মাহিলাড়া বাজারে পৌঁছার পরপরই সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা আওয়ামী লীগের অনুগতরা হামলা চালিয়ে পালিয়ে গেছে। এতে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন আমরা বরিশাল সমাবেশস্থলে আছি।

তিনি বলেন, আওয়ামী লীগ যতই হামলা চালাক, জনজোয়ার রুখতে পারবে না। শুধু আমি নয়, সকল নেতাকর্মী শত বাধা ডিঙিয়ে বরিশালের সমাবেশস্থলে পৌঁছেছেন।

হামলায় ৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ বিএনপির ৩৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সহিদুল হক সহিদ, ৩৮ নং ওয়ার্ড বিএনপি নেতা মামুন ভূঁইয়া, রকি, কর্মী মো. রাসেল, মো. বাবুল ও খোকন। এছাড়া ৪০ নং ওয়ার্ড বিএনপি নেতা ইমরান, ৪২ নং ওয়ার্ড যুবদল সদস্য সচিব মাসুদ রানা, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল নেতা রকি ও আল আমিন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ